September 27, 2026, 12:54 am
শিরোনাম:
ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে বিএনপির সমাবেশ | মোঃ ইয়াছিন আলী সিরাজগঞ্জ জামালপুরের সরিষাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে চতুর্থ উপজেলা যুব সম্মেলন অনুষ্ঠিত নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ১১ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ আসন্ন দুর্গোৎসব উপলক্ষে কুমিল্লায় সনাতনী সমাজের সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময় অষ্টগ্রামে জলমহাল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: ওসি, সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক বিজয়নগরে ২২ মামলার আসামি গ্রেপ্তার, ৬ মামলায় ছিল পরোয়ানা জামালপুরে স্ত্রীর মামলায় স্বামীর ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান আশুগঞ্জে ধর্ষণের পর ৬ বছরের শিশুর মৃত্যু, কিশোর আটক জামালপুরে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বাড়ছে সেচ খরচ, চাষিরা বিপাকে

বাঁশখালীতে শ্রী শ্রী বিষ্ণু ও নবগ্রহ মন্দির গীতা বিদ্যাপীঠের ধর্মীয় অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণ

রিপোর্টারের নাম

বাঁশখালীতে শ্রী শ্রী বিষ্ণু ও নবগ্রহ মন্দির গীতা বিদ্যাপীঠের ধর্মীয় অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণ

সমীর রুদ্র – চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার উত্তর জলদি আচার্য্য পাড়া ৬ নং ওয়ার্ডের শ্রী শ্রী বিষ্ণু ও নবগ্রহ মন্দির গীতা বিদ্যাপীঠের উদ্যোগে আয়োজিত এক ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠান সম্প্রতি অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠান শেষে সনাতন মিডিয়ার সহ-উপদেষ্টা সাবুল কান্তি রুদ্রের পক্ষ থেকে বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী হিসেবে কলম উপহার বিতরণ করা হয়।শ্রী শ্রী বিষ্ণু ও নবগ্রহ মন্দির গীতা বিদ্যাপীঠের সম্মানিত উপদেষ্টা শ্রী বিকাশ আচার্য্য জ্যোতিষ ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা বাগীশিক সংসদের সভাপতি শ্রী সুজন দাশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বাগীশিক সংসদের সহ-সাধারণ সম্পাদক শ্রী ছোটন জলদাশ এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা বাগীশিক সংসদের সাধারণ সম্পাদক শ্রী জনি ধর।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু হুল সংসদের সমাজসেবা ও পরিবেশ মানবীয় বিষয়ক সম্পাদক পূর্ণিমা রাধে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যাপীঠের সাংগঠনিক সম্পাদক শ্রী টুম্পা দে।এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যাপীঠের সম্মানিত সাধারণ সম্পাদক এবং বাগীশিক বাঁশখালী পৌরসভা সংসদের প্রচার সম্পাদক শ্রী সৈকত আচার্য্য। এছাড়া কার্যনির্বাহী সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হিসাব নিরীক্ষক সম্পাদক শ্রী পলি আচার্য্য, দপ্তর সম্পাদক শ্রী বিজন আচার্য্য, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী কেয়া আচার্য্য এবং সাংস্কৃতিক সম্পাদক শ্রী শ্রাবণী কর্মকার।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে বিদ্যাপীঠের সহ-উপদেষ্টা শ্রী হিমেল আচার্য্য-এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত সকল শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মাঝে মহাপ্রসাদ (অন্নপ্রসাদ) বিতরণের সুব্যবস্থা করা হয়। আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সফলভাবে এই আয়োজন সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST