ফরিদপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
মোঃ ছাবেদুল সরকার (পাবনা)
গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় প্রকাশিত “ফরিদপুরে বাড়ি ছাড়া বিধবা আমেনা সহযোগিতা চায়” শিরোনামের সংবাদ এবং ২০ এপ্রিল ২০২৬ তারিখে ফেসবুকে প্রচারিত ভিডিও সংবাদের প্রতিবাদে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন,আমেনা খাতুনের জায়গা খলিশাদহ মৌজা আর আমাদের জমি পাচুরিয়াবাড়ী মৌজা তাই একে অপরের জমি দখল নেওয়া প্রশ্নই আসে না। উক্ত পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদটি বিভ্রান্তিকর, ভিত্তিহীন বনোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অসত্য এবং প্রকৃত ঘটনার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। আমেনা নামের ওই বিধবা নারীর বিষয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা বাস্তবতার সাথে মেলে না এবং এতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার সুনাম ক্ষুণ্ন হয়েছে।
বক্তারা আরও বলেন, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা সঠিক তথ্য যাচাই না করে এ ধরনের সংবাদ প্রকাশ ও প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রচারে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা অবিলম্বে উক্ত সংবাদ ও ভিডিওর সংশোধন এবং প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।