July 20, 2026, 8:47 am
শিরোনাম:
আসন্ন হাদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী হতে আগ্রহী ইঞ্জি. মো. ময়নুল ইসলাম শরতের আগেই চলনবিলে লাল-সাদা শাপলার সমারোহ উন্নয়নের অঙ্গীকারে পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তারের ঘোষণা “আবারও আপনাদের পাশে থাকতে চাই” ভোট ও দোয়া চাইলেন বাবুল আক্তার নদীভাঙনে বিপর্যস্ত মানুষের পাশে সোহেল হোসনাইন কায়কোবাদ: স্থায়ী সমাধানের আশ্বাস স্বপ্নের নওগাঁ-বিশ্ববিদ্যালয়ে একাডেমিক নামফলক উন্মোচনের মধ্য দিয়ে যাত্রা শুরু, উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মেসেঞ্জারে হুমকি ও অশালীন গালিগালাজ,থানায় অভিযোগ কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে প্রসাদ বিতরণ ও মিলনমেলা উন্নয়নের অঙ্গীকারে পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তারের ঘোষণা উখিয়া মহাকাল ভৈরব মন্দিরের গীতা শিক্ষা নিকেতনের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। লামা সরই ইউনিয়নে টানা ভারি বর্ষণে ভেঙ্গেছে সড়ক ও সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

ফরিদপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

ফরিদপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃমকবুল হোসেন ফরিদপুর উপজেলা প্রতিনিধি

পাবনার নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের ফরিদপুর উপজেলা আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম। সভায় তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক গতিশীলতা এবং জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত বক্তারা ফরিদপুর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন এবং তার সফল কর্মকাল কামনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, কৃষি কর্মকর্তা মো. আল ইমরান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সি সহ অনন্য সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. জহুরুল ইসলাম বকুল, সাবেক সদস্য সচিব মো. আব্দুল হাকিম খাঁন, বিনগর ইউনিয়ন চেয়ারম্যান ও সাবেক সদস্য সচিব মো জিয়াউর রহমান জিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাপিনুর ইসলাম, জামায়েত উপজেলা আমীর মো. আবু তালেব,সকল ইউনিয়ন চেয়ারম্যান সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST