October 19, 2026, 4:10 am
শিরোনাম:
বিজয়নগরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিল্লাল মেম্বারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। সাংবাদিককে হেনস্তা, মানহানিকর প্রচার ও ভিডিও ছড়ানোর অভিযোগ; নিরপেক্ষ তদন্তের দাবি। বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ চাটমোহরে সন্ধানী যুব সমিতির আওয়ামী লীগপন্থী কমিটি বাতিল ও অনিয়ম তদন্তের দাবিতে মানববন্ধন। রুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অষ্টগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনে কিশোরগঞ্জ -৪ আসনের সাংসদ এডভোকেট ফজলুর রহমান জামালপুরে উৎসব ও সম্প্রীতিতে পালিত হোক দুর্গাপূজা, সোহেল রানা খান সিরাজগঞ্জে ৫৫১ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ কুমিল্লার বিভিন্ন উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শনে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৬ ইউনিট সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু

পুংঙ্গলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চান ইন্জিনিয়ার মেহেদী হাসান

রিপোর্টারের নাম

পুংঙ্গলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চান ইন্জিনিয়ার মেহেদী হাসান

ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি:–

পাবনার ফরিদপুর উপজেলার আসন্ন পুংঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইন্জিনিয়ার মোঃ মেহেদী হাসান মানবসেবা করে এগিয়ে যেতে চান। তিনি জানিয়েছেন, নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করবেন।
“মানুষের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। দীর্ঘদিন ধরে আমি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছি। নির্বাচিত হলে এই সেবার পরিধি আরও বিস্তৃত করতে চাই।” তিনি আরও বলেন, পুংঙ্গলী ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইতোমধ্যে তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে মানুষের আস্থা অর্জন করেছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে তার প্রতি জনসমর্থনও বাড়ছে বলে মনে করছেন অনেকে।
এদিকে, আসন্ন নির্বাচনকে ঘিরে পুংঙ্গলী ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে তার সেবামূলক কর্মকাণ্ড ও ইতিবাচক মনোভাবের কারণে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, তারা এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি সত্যিকার অর্থে মানুষের কল্যাণে কাজ করবেন। সেই প্রত্যাশা পূরণে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
সর্বোপরি, মানবসেবার অঙ্গীকার নিয়ে মাঠে থাকা কতটা মানুষের আস্থা অর্জন করতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST