দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের গুজরা সরকার পাড়া বিশ্বাস বাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মাবলম্বী পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “সনাতনী সম্মিলিত সহযোগিতা”।
সমীর রুদ্র কক্সবাজার প্রতিনিধি
ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এই অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় সহায়তা তুলে দেওয়া হয়। শেষে সকলের কল্যাণ ও মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়।