October 18, 2026, 4:37 am
শিরোনাম:
কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৬ ইউনিট সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু যুবসমাজ লড়বে, দেশটাকে গড়বে ফরিদপুরে শিক্ষার্থী ও যুবকদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি ১৬ অক্টোবর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বোধন, ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ফরিদপুরে চাপাতি,ও বিপুল পরিমান মাদক সহ ৫ জন গ্রেফতার জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে কালিয়াকৈরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের প্রতিবাদে কুমিল্লা সাংস্কৃতিক জোটের নিন্দা ১০টি উপজেলায় কমিটি গঠন সম্পন্ন, কথা রাখল এনসিপি রাঙ্গামাটি জেলা শাখা

নদীভাঙনে বিপর্যস্ত মানুষের পাশে সোহেল হোসনাইন কায়কোবাদ: স্থায়ী সমাধানের আশ্বাস

রিপোর্টারের নাম

নদীভাঙনে বিপর্যস্ত মানুষের পাশে সোহেল হোসনাইন কায়কোবাদ: স্থায়ী সমাধানের আশ্বাস
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
নদীভাঙনের নির্মম আঘাতে বারবার সর্বস্ব হারানো মানুষের কান্না যেন থামছেই না। ভাঙনের তীব্রতায় বসতভিটা, ফসলি জমি, যোগাযোগ ব্যবস্থা—সবকিছুই হুমকির মুখে। এমন দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদাহ ও ভোগডাঙ্গা ইউনিয়ন এবং নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের বিভিন্ন নদীভাঙন কবলিত এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
পরিদর্শনকালে তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের দীর্ঘদিনের দুর্ভোগ, উদ্বেগ ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। ভাঙনের কারণে যেসব পরিবার বসতভিটা হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছে, তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন তিনি।
এ সময় আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “নদীভাঙন শুধু জমি নয়, মানুষের স্বপ্নও কেড়ে নেয়। ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণে আমরা আন্তরিকভাবে কাজ করব। নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।”
তিনি আরও বলেন, মানুষের দুর্ভোগ লাঘব ও টেকসই উন্নয়নের স্বার্থে নদীশাসন এবং ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনর্নির্মাণ এখন সময়ের দাবি।
পরিদর্শনের সময় ঘোগাদহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা স্থানীয়দের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর নদীভাঙনের কারণে তাদের জীবন-জীবিকা চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে। তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করলে তাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST