July 20, 2026, 8:17 am
শিরোনাম:
আসন্ন হাদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী হতে আগ্রহী ইঞ্জি. মো. ময়নুল ইসলাম শরতের আগেই চলনবিলে লাল-সাদা শাপলার সমারোহ উন্নয়নের অঙ্গীকারে পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তারের ঘোষণা “আবারও আপনাদের পাশে থাকতে চাই” ভোট ও দোয়া চাইলেন বাবুল আক্তার নদীভাঙনে বিপর্যস্ত মানুষের পাশে সোহেল হোসনাইন কায়কোবাদ: স্থায়ী সমাধানের আশ্বাস স্বপ্নের নওগাঁ-বিশ্ববিদ্যালয়ে একাডেমিক নামফলক উন্মোচনের মধ্য দিয়ে যাত্রা শুরু, উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মেসেঞ্জারে হুমকি ও অশালীন গালিগালাজ,থানায় অভিযোগ কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে প্রসাদ বিতরণ ও মিলনমেলা উন্নয়নের অঙ্গীকারে পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তারের ঘোষণা উখিয়া মহাকাল ভৈরব মন্দিরের গীতা শিক্ষা নিকেতনের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। লামা সরই ইউনিয়নে টানা ভারি বর্ষণে ভেঙ্গেছে সড়ক ও সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

নড়াইল জেলা এনসিপি’র আহবায়ক কমিটি গঠন

রিপোর্টারের নাম

নড়াইল জেলা এনসিপি’র
আহবায়ক কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নড়াইল জেলা শাখার আহবায়ক কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামকে আহবায়ক ও ইঞ্জিনিয়ার মাহমুদা সুলতানা রিমিকে সদস্য সচিব করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন’র যৌথ স্বাক্ষরিত এই কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে। একই সাথে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
গত ২৪ মে রাতে অনুমোদন দেয়া এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম সাইফুজ্জামান, যুগ্ম আহবায়ক মো: ইয়াসিন আরাফাত, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো: শাহজাহান খান সাজু, যুগ্ম সদস্য সচিব মো: রফিকুল ইসলাম পিকুল, লাকি হুসাইন, সাংগঠনিক সম্পাদক এস.এম. ইরফানুল বারী উজ্জ্বল, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াজুর রহমান বাবু, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খান জাহান খান ও মো: শফিকুল ইসলাম।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব শাহজাহান সাজু জানান, কেন্দ্রের নির্দেশনা মোতাবেক দলকে সু সংঘটিত ও এগিয়ে নেয়ার জন্য নিরলসভাবে কাজ করবো ইনশাআল্লাহ। তিনি আরো জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী ১৫দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে দপ্তরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নড়াইল জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রমের পরিধি বৃদ্ধির পাশাপাশি কর্মকান্ডে আরো গতিশীলতা আনতে সক্রিয়, মেধাবী, নেশামুক্ত ও সৎ ব্যক্তিদের মুল্যায়ণ করা হবে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইল
২৫-০৫-২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম আরাফাত হোসেন নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই এই স্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ও ৫নং ভাটগ্রাম ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম।তিনি ছাত্রজীবন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে রাজনীতি করে আসছেন।গতকাল বগুড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুফতি রেজাউল করিম এসে নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান প্রার্থী করেন জাহিদুল ইসলামকে।জাহিদুল ইসলামকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক তুলে দিয়ে লড়াকু সৈনিকের মতো কাজ করার আহ্বান জানিয়েছেন সৈয়দ মুফতি রেজাউল করিম। ভাটগ্রাম ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি ও ভাটগ্রাম ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম বলেন: আমি অসহায় দরিদ্র মানুষের সব সময় পাশে দাঁড়াই,এখন পর্যন্ত মানুষের পাশে রয়েছি আর মৃত্যুর আগ পর্যন্ত সেবা করে যাব।আমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক তুলে দিয়েছে,আমি হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে মাঠে লড়াকু সৈনিকের মতো ইসলামের জন্য লড়ে যাবো।আমরা ইসলামকে ভালোবেসে একটি ইসলামী দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালোবাসি সেই সাথে সব সময় সত্যের পথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি।আমি সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাটগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করেছেন।

Our Like Page
Developed by: BD IT HOST