July 19, 2026, 4:14 pm
শিরোনাম:
আসন্ন হাদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী হতে আগ্রহী ইঞ্জি. মো. ময়নুল ইসলাম শরতের আগেই চলনবিলে লাল-সাদা শাপলার সমারোহ উন্নয়নের অঙ্গীকারে পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তারের ঘোষণা “আবারও আপনাদের পাশে থাকতে চাই” ভোট ও দোয়া চাইলেন বাবুল আক্তার নদীভাঙনে বিপর্যস্ত মানুষের পাশে সোহেল হোসনাইন কায়কোবাদ: স্থায়ী সমাধানের আশ্বাস স্বপ্নের নওগাঁ-বিশ্ববিদ্যালয়ে একাডেমিক নামফলক উন্মোচনের মধ্য দিয়ে যাত্রা শুরু, উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মেসেঞ্জারে হুমকি ও অশালীন গালিগালাজ,থানায় অভিযোগ কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে প্রসাদ বিতরণ ও মিলনমেলা উন্নয়নের অঙ্গীকারে পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তারের ঘোষণা উখিয়া মহাকাল ভৈরব মন্দিরের গীতা শিক্ষা নিকেতনের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। লামা সরই ইউনিয়নে টানা ভারি বর্ষণে ভেঙ্গেছে সড়ক ও সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ গবেষকদের বরণ

রিপোর্টারের নাম

নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ গবেষকদের বরণ

সামিয়া সুলতানা সাবনম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর রিসার্চ সোসাইটির উদ্যোগে তরুণ গবেষকদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৪ মে ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, “গবেষণা শিক্ষার্থীদের বিশ্লেষণ ক্ষমতা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে বলেন, “এই বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত- যিনি আমাদের সমাজে অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং সত্যের প্রতি অটল অঙ্গীকারের প্রতীক। তাঁর আদর্শকে ধারণ করে বিশ্ববিদ্যালয়টি স্বাধীন চিন্তা, বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং গবেষণাভিত্তিক চর্চাকে উৎসাহিত করে, যাতে শিক্ষার্থীরা জ্ঞানচর্চার মাধ্যমে একটি সৃজনশীল ও দায়িত্বশীল সমাজ গড়ে তুলতে পারে।”

রিসার্চ সোসাইটি শিক্ষার্থীদের মেন্টরশিপ, দক্ষতা উন্নয়ন ও গবেষণাচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

এছাড়া উপস্থিত ছিলেন রিসার্চ সোসাইটির মডারেটর ড. শেখ মেহেদী হাসান, পরামর্শকবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST