September 3, 2026, 4:51 am
শিরোনাম:
নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত আখাউড়ায় নবীজি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব শুক্রবারে বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতাপাঠ ও আলোচনাসভাসহ ব্যাপক প্রস্তুতি কুমিল্লা নগরীতে বেওয়ারিশ কুকুরের উৎপাত।। আতঙ্কে পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ওগাঁর পোরশায় ঘুমের মধ্যে সাপের দংশনে রিয়ন নামে সপ্তম শ্রেনীর এক ছাত্রের মৃত্যু !!! নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু কালিয়াকৈরে প্রতিবন্ধী শিশুদের মূল স্রুতধারায় অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে কুকুরের এন্টি র‌্যাবিস টীকাদান শুরু

রিপোর্টারের নাম

নজরুল বিশ্ববিদ্যালয়ে কুকুরের এন্টি র‌্যাবিস টীকাদান শুরু

সামিয়া সুলতানা সাবনম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ত্রিশাল, ময়মনসিংহ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত কুকুরদের এন্টি র‌্যাবিস টীকাদান কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “ক্যাম্পাসে কুকুরের কারণে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে দীর্ঘদিন ধরে একধরনের আতঙ্ক বিরাজ করছিল। এ সমস্যা সমাধানে আগে পৌরসভা প্রশাসন এবং প্রাণী সম্পদ বিভাগে যোগাযোগ করা হলেও কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে এনিমেল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই টীকাদান কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারণ করা হবে।

তিনি সংশ্লিষ্ট সংগঠনগুলোকে এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, এনিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

উদ্বোধনীপর্বটি উপস্থাপনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

উদ্বোধনীপর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অর্থায়নে Animal Welfare Society এ কর্মসূচি বাস্তবায়ন করছে। সহযোগিতা করছে Human Paws Initiative এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল। টীকাদান শেষে কুকুরগুলোকে শনাক্ত করতে তাদের গলায় হলুদ রঙের বেল্ট পড়ানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST