September 23, 2026, 6:03 pm
শিরোনাম:
চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ফজলুর রহমানকে বরণ র‍্যালিতে জনসমুদ্র অষ্টগ্রাম, নেতৃত্বে পূর্ব অষ্টগ্রাম বিএনপির জাকির হোসেন শফি- ইয়াকুব-আকছার জামালপুর মডেল আলিম মাদ্রাসার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আইসিটি ল্যাবের উদ্বোধন সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনা মূল্যে মা ছাগল বিতরণ বিজয়নগরে বিদেশি মদ, বিয়ার, এসকাফ ও গাঁজাসহ নারী গ্রেপ্তার ধামইরহাটে খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের উদ্যোগ, উচ্ছেদ করল প্রশাসন কুমিল্লা লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান ২৫ সেপ্টেম্বর সুফিয়া আহমেদ ক্যাডেট একাডেমিতে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ

ধামইরহাটে খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের উদ্যোগ, উচ্ছেদ করল প্রশাসন

রিপোর্টারের নাম

ধামইরহাটে খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের উদ্যোগ, উচ্ছেদ করল প্রশাসন

মোঃ মাফুজুর রহমান ধামইরহাট উপজেলা প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর-ইসবপুর ইউনিয়ন ভূমি অফিস-সংশ্লিষ্ট পলাশবাড়ী হাটের প্রবেশপথে খাস জমি দখল করে দোকানঘর নির্মাণের উদ্যোগ নেওয়ার অভিযোগে একটি নির্মাণাধীন কাঠামো অপসারণ করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, আতাউর রহমান ও তার ছেলে রিফাত পলাশবাড়ী হাটের পেরিফেরিভুক্ত খাস জায়গা হিসেবে পরিগণিত গলি ও চলাচলের জায়গা বিনা অনুমতিতে দখল করে দোকানঘর নির্মাণের জন্য কাঠামো তৈরি করছিলেন।
বিষয়টি তহশিলদারের মাধ্যমে জানতে পেরে অভিযুক্ত ব্যক্তিদের নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণসামগ্রী অপসারণ না করায় উপজেলা ভূমি অফিসের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ধামইরহাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজের নেতৃত্বে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় নির্মিত ঘরটির কাঠামো তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়। পরে ওই জায়গায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হয়।
উল্লেখ্য, হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩-এর ১০ ধারা অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া হাট ও বাজারের সম্পত্তি হিসেবে পরিগণিত খাস জমিতে কোনো অবৈধ স্থাপনা নির্মাণ বা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা যাবে না।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি সম্পত্তি রক্ষা এবং হাট-বাজারের স্বাভাবিক পরিবেশ ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST