দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে বিএনপির সমাবেশ | মোঃ ইয়াছিন আলী সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ জেলা বিএনপি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির যৌথ উদ্যোগে দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী,বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান এমপি।
সভাপতিত্বেঃ- সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি,সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ সেলিম রেজা, সিরাজগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক,উল্লাপাড়া ও সলংগা আসনের সাবেক সংসদ সদস্য এম আকবর আলী।
সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক ভিপি শামীম খান ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।