September 26, 2026, 10:45 pm
শিরোনাম:
ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে বিএনপির সমাবেশ | মোঃ ইয়াছিন আলী সিরাজগঞ্জ জামালপুরের সরিষাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে চতুর্থ উপজেলা যুব সম্মেলন অনুষ্ঠিত নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ১১ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ আসন্ন দুর্গোৎসব উপলক্ষে কুমিল্লায় সনাতনী সমাজের সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময় অষ্টগ্রামে জলমহাল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: ওসি, সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক বিজয়নগরে ২২ মামলার আসামি গ্রেপ্তার, ৬ মামলায় ছিল পরোয়ানা জামালপুরে স্ত্রীর মামলায় স্বামীর ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান আশুগঞ্জে ধর্ষণের পর ৬ বছরের শিশুর মৃত্যু, কিশোর আটক জামালপুরে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বাড়ছে সেচ খরচ, চাষিরা বিপাকে

জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে জিলানী সহ সভাপতি ও সাধারণ সম্পাদক লিয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

রিপোর্টারের নাম

জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে জিলানী সহ সভাপতি ও সাধারণ সম্পাদক লিয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

কাওছার আহমেদ,
জামালপুর প্রতিনিধি।

মানবতার সেবায় নিয়োজিত রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৬ সেপ্টেম্বর সকালে জেলা রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের আয়োজনে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক, আজীবন সদস্য জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ, আজীবন সদস্য জেলা বিএনপির সহ-সভাপতি ফিরোজ মিয়া, জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সহ সভাপতি মাহাবুবুর রহমান জিলানী, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম লিয়ন, এডভোকেট ফজলুল হক সহ আরো অনেকে।
এ সময় বক্তারা সমাজের দুস্থ্য, আত্মপীড়িত মানুষের পাশে থেকে ও দেশের যেকোনো দুর্যোগে রেড ক্রিসেন্ট ইউনিটের প্রশিক্ষিত সদস্যদের মানবতার কল্যাণে কাজ করে দেশের ক্রান্তি কালে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
পরে জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি পদে মাহবুবুর রহমান জিলানী ও সাধারণ সম্পাদক পদে খায়রুল ইসলাম লিয়ন সহ সদস্য পদে আজীবন সদস্য নিলুফার চৌধুরী মনি এমপি,আজীবন সদস্য ও সাবেক যুব প্রধান জিয়াউল হক জিয়া,আজীবন সদস্য মোঃ সাইদ- বিন- আনোয়ার সজীব ,আজীবন সদস্য ও সাবেক যুব প্রধান মোঃ ইকরামুল হক লিটন, আজীবন সদস্য ও সাবেক যুব প্রধান সাইফুল আলম খান রিপন সহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৭ সদস্য ইসি কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ ফজলুল হক।

কাওছার আহমেদ,
জামালপুর।
২৬-০৯-২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST