September 26, 2026, 10:46 pm
শিরোনাম:
ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে সিরাজগঞ্জে বিএনপির সমাবেশ | মোঃ ইয়াছিন আলী সিরাজগঞ্জ জামালপুরের সরিষাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে চতুর্থ উপজেলা যুব সম্মেলন অনুষ্ঠিত নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ১১ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ আসন্ন দুর্গোৎসব উপলক্ষে কুমিল্লায় সনাতনী সমাজের সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময় অষ্টগ্রামে জলমহাল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: ওসি, সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক বিজয়নগরে ২২ মামলার আসামি গ্রেপ্তার, ৬ মামলায় ছিল পরোয়ানা জামালপুরে স্ত্রীর মামলায় স্বামীর ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান আশুগঞ্জে ধর্ষণের পর ৬ বছরের শিশুর মৃত্যু, কিশোর আটক জামালপুরে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বাড়ছে সেচ খরচ, চাষিরা বিপাকে

জামালপুরের বকশীগঞ্জে ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম

জামালপুরের বকশীগঞ্জে ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কাওছার আহমেদ,
জামালপুর প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লাকে আসন্ন নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসেবে সমর্থন করেন নেতাকর্মীরা। একই সঙ্গে তাকে দলীয় সমর্থন ও মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।
বুধবার রাতে সাধুরপাড়া ইউনিয়নের কে বি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে সাধুরপাড়া ইউনিয়নে গাজীউর রহমান মোল্লাকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ার জন্য দলের সংশ্লিষ্ট নেতাদের প্রতি আহ্বান জানান তারা।
সভায় গাজীউর রহমান মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কারিমুল মাস্টার, সহ-সভাপতি মিলন গাজী, দেলোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন খান, সহ-সভাপতি মানিক খান, সামিউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন মেম্বার ও আব্দুর করিম মোল্লা।
এ ছাড়া দপ্তর সম্পাদক শাহ আলম মুল্লুক খান, প্রচার সম্পাদক গাজী সুজাউদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি রুহুল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ, ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ সুজন, কৃষক দলের সভাপতি আব্দুল কাদির এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফিরুজ কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নেতাকর্মীরা সাধুরপাড়া ইউনিয়নে গাজীউর রহমান মোল্লাকে বিএনপির একক প্রার্থী হিসেবে সমর্থন করেন। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের কাছে তার পক্ষে দলীয় সমর্থন ও মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। সভায় উপস্থিত নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের কাছে বিষয়টি বিবেচনার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে গাজীউর রহমান মোল্লা বলেন, দলের নেতাকর্মীদের মতামত ও সমর্থনে তিনি উৎসাহিত। দলীয় সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কাওছার আহমেদ,
জামালপুর।
২৪-০৯-২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST