October 6, 2026, 11:16 pm
শিরোনাম:
জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ, এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড। কুমিল্লায় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখতে হবে : জসীম উদ্দিন সরকার সাংবাদিকদের সঙ্গে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় কুমিল্লায় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধার ২০২৬-২৯ মেয়াদের কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি গঠন সড়কে দুর্ঘটনা রোধ ও চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সড়কে দুর্ঘটনা রোধ ও চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা। ফরিদপুরে মাদক-সন্ত্রাস নির্মূলে ওসি মাসুদের কঠোর হুঁশিয়ারি। জামালপুরের সরিষাবাড়ি উপজেলা বিএনপি’র সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম আজিম উদ্দিন আহাম্মেদ-এর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল বিজয়নগরে প্রায় কোটি টাকার ভারতীয় প্রসাধনীসহ কাভার্ড ভ্যান জব্দ

জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ, এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড।

রিপোর্টারের নাম

জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ, এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড।

কাওছার আহমেদ,
জামালপুর প্রতিনিধি।

জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি জমি ও নদীর পাড় দখল করে পাকা স্থাপনা নির্মাণের দায়ে খায়রুল ইসলাম বাবু (৬০) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে নির্মাণকাজ বন্ধ করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দেওয়ানগঞ্জ পৌরসভার সামনে নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ পৌরসভার সামনে নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় খায়রুল ইসলাম বাবুকে সরকারি জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে ভূমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩ এর আওতায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পাশাপাশি নির্মাণকাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে অবৈধভাবে নির্মাণ করা স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, “অবৈধভাবে নদীর জমি দখল করে স্থাপনা নির্মাণের দায়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে। সরকারি বা নদীর জমি অবৈধভাবে দখলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসনের এ অভিযানে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণকারীদের মধ্যে সতর্কতা তৈরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

কাওছার আহমেদ,
জামালপুর।
০৬.১০.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST