October 18, 2026, 4:38 am
শিরোনাম:
কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৬ ইউনিট সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু যুবসমাজ লড়বে, দেশটাকে গড়বে ফরিদপুরে শিক্ষার্থী ও যুবকদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি ১৬ অক্টোবর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বোধন, ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ফরিদপুরে চাপাতি,ও বিপুল পরিমান মাদক সহ ৫ জন গ্রেফতার জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে কালিয়াকৈরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের প্রতিবাদে কুমিল্লা সাংস্কৃতিক জোটের নিন্দা ১০টি উপজেলায় কমিটি গঠন সম্পন্ন, কথা রাখল এনসিপি রাঙ্গামাটি জেলা শাখা

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ফরিদপুরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রিপোর্টারের নাম

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ফরিদপুরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পাবনা প্রতিনিধি :

“রূপালি মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ফরিদপুর উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জহুরুল ইসলাম বকুল, সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলহাজ্ব আব্দুদ দাইয়ান মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক মো. আঃ হাকিম খান এবং সাবেক সদস্য সচিব মো. জিয়াউর রহমান জিয়া। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় মৎস্যচাষিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, নিরাপদ মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মা মাছ সংরক্ষণ, অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধিতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা। তিনি বলেন, “মা মাছ ধরব না, দেশের ক্ষতি করব না।” তিনি মৎস্যসম্পদ রক্ষায় সরকারি আইন মেনে চলার পাশাপাশি মৎস্যচাষি ও সাধারণ মানুষকে সচেতনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। আলোচনা শেষে সফলভাবে খাঁচায় মাছ পালন ও মাছ বিক্রির সঙ্গে সম্পৃক্ত দুইজনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচির মাধ্যমে নিরাপদ মৎস্য উৎপাদন ও দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST