October 17, 2026, 3:02 am
শিরোনাম:
কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি ১৬ অক্টোবর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বোধন, ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ফরিদপুরে চাপাতি,ও বিপুল পরিমান মাদক সহ ৫ জন গ্রেফতার জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে কালিয়াকৈরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের প্রতিবাদে কুমিল্লা সাংস্কৃতিক জোটের নিন্দা ১০টি উপজেলায় কমিটি গঠন সম্পন্ন, কথা রাখল এনসিপি রাঙ্গামাটি জেলা শাখা সিরাজগঞ্জে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনের আশ্বাস দিলেন মন্ত্রী টুকু কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি শারদীয় দুর্গাপূজার আগাম শুভেচ্ছা কসবায় ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

রিপোর্টারের নাম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

মোঃ এনামুল হক স্টাফ রিপোর্টার

​​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা এবং সাহিত্যকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে শুরু হয়েছে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা।
​আজ সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সামাদ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা।
​বক্তারা বলেন, বিদ্রোহী কবির সাহিত্য ও গানে সাম্য, মানবতা ও দ্রোহের যে স্বরূপ ফুটে উঠেছে, তা আজকের তরুণ সমাজের নৈতিক গঠনে অপরিহার্য। এ ধরনের সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের ভেতরের প্রতিভাকে বিকশিত করার পাশাপাশি নজরুলের আদর্শে জীবন গড়তে উদ্বুদ্ধ করবে।
​উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রতিযোগী শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST