September 3, 2026, 7:19 am
শিরোনাম:
নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত আখাউড়ায় নবীজি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব শুক্রবারে বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতাপাঠ ও আলোচনাসভাসহ ব্যাপক প্রস্তুতি কুমিল্লা নগরীতে বেওয়ারিশ কুকুরের উৎপাত।। আতঙ্কে পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ওগাঁর পোরশায় ঘুমের মধ্যে সাপের দংশনে রিয়ন নামে সপ্তম শ্রেনীর এক ছাত্রের মৃত্যু !!! নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু কালিয়াকৈরে প্রতিবন্ধী শিশুদের মূল স্রুতধারায় অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কৈকুড়ী ইউনিয়নের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম

রিপোর্টারের নাম

কৈকুড়ী ইউনিয়নের উন্নয়নে নতুন স্বপ্ন দেখাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম

হাবিবুর রহমান হাবিব
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।
দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় স্থানীয়দের কাছে তিনি একজন পরিচিত মুখ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তিনি ইউনিয়নবাসীর উদ্দেশে এক শুভেচ্ছা বার্তায় জানান, “চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে কৈকুড়ী ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব ইউনিয়নে রূপ দিতে কাজ করব। উন্নয়নের সুফল যেন প্রতিটি ওয়ার্ডের মানুষ সমানভাবে পায়, সে লক্ষ্যেই আমার পরিকল্পনা।“আমি বিশ্বাস করি জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হলো জনগণের পাশে থাকা। তাই নির্বাচিত হলে সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করব। ইউনিয়ন পরিষদের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করব।
জাহাঙ্গীর আলম আরও বলেন, “কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন এবং যুবসমাজের দক্ষতা উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মাদক, বাল্যবিয়ে ও সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
তিনি ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, “কৈকুড়ী ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে চাই। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”
ইতোমধ্যে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন।নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও জনবহুল এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভা করছেন তিনি।
এসব কর্মসূচিতে তিনি সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা শুনছেন এবং নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST