July 27, 2026, 3:49 pm
শিরোনাম:
রৌমারীতে কোলের শিশু ফেলে প্রবাসীর স্ত্রীর পলায়ন: পারিবারিক সচেতনতা কতদূর? আলীকদমে স্কুলছাত্রীর মৃত্যু; এলাকাজুড়ে শোক কুমিল্লা রামকৃষ্ণ আশ্রমে ২৯ জুলাই গুরুপূর্ণিমা উদযাপন বিজয়নগরে শতবর্ষী পুকুর ভরাট: পরিবেশ আইনে মামলা বনওয়ারীনগর বাজার যানজট নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত পরিবেশের হুমকিতে শতবর্ষী পুকুর, জরিমানার পরও বিজয়নগরে চলেছে ভরাট ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ খাদ্য নিশ্চিতে মোবাইল কোর্ট, তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা জমি সংক্রান্ত বিরোধ জেরে বৃদ্ধ মজিবর হত্যা মামলার আসামী গ্রেফতার। নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ বৃষ্টি, রবীন্দ্রনাথ আর সংস্কৃতির মেলবন্ধনে মুখর কুমিল্লা

কুমিল্লা রামকৃষ্ণ আশ্রমে ২৯ জুলাই গুরুপূর্ণিমা উদযাপন

রিপোর্টারের নাম

কুমিল্লা রামকৃষ্ণ আশ্রমে ২৯ জুলাই গুরুপূর্ণিমা উদযাপন

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
আগামী ২৯ জুলাই ২০২৬, মঙ্গলবার কুমিল্লা নগরীর ঠাকুরপাড়াস্থ শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম ও মিশনে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী গুরুপূর্ণিমা উদযাপিত হবে।

এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভোর সাড়ে ৪টা থেকে শুরু হবে মঙ্গল আরতি ও বাল্যভোগ। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী ঠাকুরের পূজা ও ভোগ, বেদমন্ত্র পাঠ, গুরুস্তুতি, বিভিন্ন শাস্ত্র থেকে পাঠ, জপ-ধ্যান ও ভজনসংগীত, শ্রীশ্রী ঠাকুরের ভোগ আরতি ও পুষ্পাঞ্জলি এবং গুরুপূর্ণিমার তাৎপর্য নিয়ে আলোচনা।

আলোচনা অনুষ্ঠান শেষে ভক্তদের জন্য প্রসাদ বিতরণ ও প্রসাদ গ্রহণের ব্যবস্থা থাকবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সন্ধ্যারতি, জপ-ধ্যান এবং গুরুভজন।

অনুষ্ঠান সফল করতে আশ্রম কর্তৃপক্ষ ও আয়োজক কমিটির নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বী সকলের আন্তরিক উপস্থিতি, অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST