August 23, 2026, 10:16 pm
শিরোনাম:
তমা হত্যা মামলাঃ নতুন করে নাম অন্তর্ভুক্তির অভিযোগ, ব্যবসায়ী হযরত আলীর প্রতিবাদ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ, ধর্ম প্রতিমন্ত্রীকে প্রত্যাহারের দাবি কুমিল্লায় ২৮ আগস্ট রামঠাকুর আশ্রমে শ্রীনাম ও দীক্ষা দান অনুষ্ঠান কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস বিদায়বেলা ফুলে ফুলে সিক্ত হলেন চান্দিনা উপজেলার সাবেক চেয়ারম্যান তপন বকসী মোংলায় বৈধ কাগজপত্র ও দখল থাকার পরও একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ কুমিল্লায় চা আড্ডায় মিলিত এসএসসি ’৯৫ ব্যাচের তিন সহপাঠী কালিয়াকৈরে বিএনপি’র কারা নির্যাতিত নেতৃবৃন্দদের সংবর্ধনা অনুষ্ঠিত অগ্নিনিরাপত্তায় সচেতনতার আহ্বান হাজী আব্দুস সাত্তারের নওগাঁ পত্নীতলা কৃষ্ণপুর-গোপীনগরে ১৩ হাজার কলাগাছ কর্তনের অভিযোগ, ৩৫ লাখ টাকার ক্ষতি অভিযোগ

কুমিল্লায় ২৮ আগস্ট রামঠাকুর আশ্রমে শ্রীনাম ও দীক্ষা দান অনুষ্ঠান

রিপোর্টারের নাম

কুমিল্লায় ২৮ আগস্ট রামঠাকুর আশ্রমে শ্রীনাম ও দীক্ষা দান অনুষ্ঠান

তাপস চন্দ্র সরকার।।
কুমিল্লা নগরীর রাণীর বাজারস্থ শ্রীশ্রী রাসস্থলী (রামঠাকুর আশ্রম)-এ আগামী ২৮ আগস্ট ২০২৬ শুক্রবার অনুষ্ঠিত হবে শ্রীনাম ও দীক্ষা দান অনুষ্ঠান।
আশ্রম সূত্রে জানা গেছে, সকাল ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে সনাতনী সমাজের আগ্রহী ভক্তদের দীক্ষা প্রদান করবেন শ্রীশ্রী কৈবল্যনাথের সপ্তম মোহন্ত মহারাজ ও পরম পূজ্যপাদ শ্রী কালীপদ ভট্টাচার্য্য।
অনুষ্ঠানে মহারাজের নিকট থেকে শ্রীনাম ও দীক্ষা গ্রহণে ইচ্ছুক সনাতনী সমাজের ভক্তদের রাণীর বাজারস্থ শ্রীশ্রী রাসস্থলী (রামঠাকুর আশ্রম)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
শ্রীশ্রী রাসস্থলী মন্দির পরিচালনা কমিটির সম্পাদক অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী এ তথ্য জানিয়েছেন। দীক্ষা গ্রহণ ও অনুষ্ঠানসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৭১১-২৩২৪৬৫ নম্বরে।

অনুষ্ঠানের স্থান: শ্রীশ্রী রাসস্থলী (রামঠাকুর আশ্রম), রাণীর বাজার, কুমিল্লা
তারিখ: ২৮ আগস্ট ২০২৬ শুক্রবার
সময়: সকাল ১০টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST