July 18, 2026, 10:27 pm
শিরোনাম:
কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে প্রসাদ বিতরণ ও মিলনমেলা উন্নয়নের অঙ্গীকারে পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তারের ঘোষণা উখিয়া মহাকাল ভৈরব মন্দিরের গীতা শিক্ষা নিকেতনের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। লামা সরই ইউনিয়নে টানা ভারি বর্ষণে ভেঙ্গেছে সড়ক ও সেতু, দুর্ভোগে হাজারো মানুষ রানু মাসুকের নেতৃতে চলে পাড় ক্কাটা বিলীনের পাথে পর্যটন কেন্দ্র ‘শিমুল বাগান’, নির্মাণাধীন সেতু ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার। নৌ বাহিনী প্রধান হলেন পাবনার কৃতি সন্তান বেতন বৃদ্ধি ও বিভাগীয় স্বীকৃতির দাবিতে রৌমারীতে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন। নেত্রকোনায় আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে যুবকের মৃত্যু

কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে প্রসাদ বিতরণ ও মিলনমেলা

রিপোর্টারের নাম

কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে প্রসাদ বিতরণ ও মিলনমেলা

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। ভক্তি, সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের এক অনন্য আবহে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ, কুমিল্লা জেলা বার শাখা আয়োজিত প্রসাদ বিতরণ ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা। শনিবার (১৮ জুলাই) দুপুরে নগরীর পাথুরিয়াপাড়াস্থ শ্রীশ্রী গুণ্ডিচা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কুমিল্লা জেলা বারের সনাতনী আইনজীবী এবং তাঁদের পরিবারবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে ভক্তিময়, প্রাণবন্ত ও উৎসবমুখর।

অনুষ্ঠানে ভক্তরা শ্রীশ্রী জগন্নাথদেবের প্রসাদ গ্রহণের পাশাপাশি একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। দীর্ঘদিন পর অনেক সহকর্মী ও পরিবারের সদস্যদের মিলনমেলায় উপস্থিতি অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা। হাসিমুখ, আন্তরিকতা ও পারস্পরিক সৌহার্দ্যে মুখর হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ।

আয়োজকরা জানান, এ আয়োজনের উদ্দেশ্য কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন নয়; বরং কুমিল্লা জেলা বারের সনাতনী আইনজীবীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা, ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করা। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে তুলে ধরার ক্ষেত্রেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা বলেন, শ্রীশ্রী জগন্নাথদেবের শিক্ষা মানুষে মানুষে ভালোবাসা, সহনশীলতা, সেবা ও ঐক্যের বার্তা বহন করে। সেই আদর্শকে ধারণ করেই এই প্রসাদ বিতরণ ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। ধর্মীয় উৎসব মানুষের আত্মিক প্রশান্তির পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক বিশ্বাসকে আরও সুসংহত করে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী আইনজীবীরাও আয়োজকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, পেশাগত ব্যস্ততার বাইরে সহকর্মী ও তাঁদের পরিবারের সঙ্গে এমন মিলনমেলা পারস্পরিক সম্পর্ককে আরও আন্তরিক ও দৃঢ় করে। ভবিষ্যতেও এ ধরনের সম্প্রীতিমূলক আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ভক্তিময় পরিবেশে অনুষ্ঠিত এ মিলনমেলা সনাতনী আইনজীবী সমাজের মধ্যে ঐক্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে বলে সংশ্লিষ্টরা অভিমত ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST