July 6, 2026, 9:22 pm
শিরোনাম:
আমতলীতে পল্লী উন্নয়ন দিবস পালিত র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও সাড়ে ৪ লাখ টাকার স্বল্পসুদে ঋণ প্রদান শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারেক রহমানের সরকার কাজ করছে -এমপি ডাঃ আব্দুস সালাম বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন রৌমারীতে বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিশাল মানববন্ধন নিয়ামতপুরে পুলিশের বড় মাদকবিরোধী অভিযানে:১,৩১০ চোলাই মদের কারখানা উন্মোচন, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ সিরাজগঞ্জে এমপিও ভুক্ত মাদ্রাসার কক্ষে কিন্ডারগার্টেন, মাসিক বেতন আদায়ের অভিযোগ; তদন্তের দাবি বর্ষার পানিতে প্রাণ ফিরেছে চলনবিলে, দর্শনার্থীদের ভিড়ে মুখর তিশীখালীর মাজার নরসিংদীতে পুলিশের তৎপরতা: মাধবদীতে ধর্ষণের ১ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার, মডেল থানায় ৮ কেজি গাঁজাসহ আটক ৩ ঝালকাঠিতে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা —————————————- আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নেতাকর্মীদের মূল্যায়ন সবার আগে নিশ্চিত করা হবে”— এ্যাড. মোঃ শাহাদাৎ

কিডনী রোগে আক্রান্ত আমিনুল ইসলামের বাঁচার আকুতি

রিপোর্টারের নাম

কিডনী রোগে আক্রান্ত আমিনুল ইসলামের বাঁচার আকুতি

মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর গ্রামের বাসিন্দা মোঃ আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনী রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তিনি মৃত মোঃ আজিমুদ্দীন সরদারের ছেলে। পরিবারে এক ছেলে ও তিন মেয়ে সন্তান নিয়ে বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটছে তার।
জানা যায়, কিডনী রোগে আক্রান্ত হওয়ার পর থেকে আমিনুল ইসলামের শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারণে তা চালিয়ে যাওয়া তার পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় সংসারে নেমে এসেছে চরম দুর্দশা। স্ত্রী-সন্তানদের নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি। স্থানীয়দের দাবি, সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে এলে হয়তো আবারও সুস্থ জীবনে ফিরতে পারেন আমিনুল ইসলাম।
এ বিষয়ে এলাকাবাসী ও স্বজনরা সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সরকারি-বেসরকারি সহায়তাকারী প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST