June 21, 2026, 8:05 pm
শিরোনাম:
রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা পাবনায় চিথুলিয়া উত্তর পাড়া জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন খাস জায়গায় দোকান ঘর তুলে চান শিক্ষক, বাঁধা দেয়ার কাল হলো বিএনপি নেতার পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নারী সহ আহত তিন রমেকে ভর্তি : নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে মেম্বার পদে আলোচনায় পলাশ খান পীরগঞ্জে নগরপিতা নির্বাচনে নয়টি মুখের মাঝে একজনকে বেছে নিতে হবে পৌরবাসীকে। কাশিয়ানীতে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ভগবান শ্রীরামচন্দ্রকে অবমাননার প্রতিবাদে উখিয়া পূজা উদযাপন পরিষদ আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ লামায় কোয়ান্টামের বৃদ্ধাশ্রমের জায়গা নিয়ে সালিশে দুই পক্ষে হাতাহাতি,

কাশিয়ানীতে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

কাশিয়ানীতে মাদক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাকিব শেখ, গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের চাপ্তা, ঘোনাপাড়া গ্রামের জুয়া ও মাদকের বিস্তার রোধে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী র‍্যালি এবং আলোচনা সভা।

শনিবার (২০ জুন) সকাল ১১ ঘটিকার চাপ্তা ও ঘোনাপাড়া সচেতন নাগরিকদের উদ্যোগে চাপ্তা মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আলোচনা সভায় এস এম মাসুদ মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আল মামুন সাবেক জজ। বিশেষ অতিথি দেলোয়ার হোসেন মিনা পুলিশের সাবেক (ভারপ্রাপ্ত কর্মকতা), নায়েব আলী সরদার (ফেলু), আবুল কালাম উজির সেলিম, আনোয়ার হোসেন মিনা, লাঁলচান ফকির,মেম্বার রেজাউল মিনা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মাদক ও জুয়া শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার এবং পুরো সমাজকে ধ্বংসের দিকে ফেলে দেয়। তাই যুব সমাজকে রক্ষা করতে এবং একটি সুষ্ঠু সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মাদক ও জোয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

স্থানীয়রা বলেন, এমন সচেতনতা মূলক কর্মসূচির মাধ্যমে চাপটা ঘোনাপাড়া গ্রামের জুয়া ও মাদক মুক্ত নিয়ে একটি আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

চাপ্তা আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে থেকে র‍্যালি শুরু করে ঢাকা-খুলনা মহাসড়ক সহ গ্রামের বিভিন্ন সড়ক গুলো প্রদক্ষিণ করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান বলেন, মাদকের বিরুদ্ধে হয় সচেতন, বাচাই প্রজন্ম বাঁচায় জীবন, সুষ্ঠ দেহ সুষ্ঠ মন মাদকমুক্ত সমাজ গঠন। চাপ্তা ও ঘোনাপাড়া গ্রামের মাদক ব্যবসায়ীরা হুশিয়ার সাবধান, চলবে না চলবে না মাদক ব্যবসা চলবে না, হয়তো মাদক ছাড়ো নয়তোবা এলাকা ছাড়ো। মাদক ব্যবসায়ী যেখানে প্রতিবাদ হবে সেখানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST