October 20, 2026, 1:30 am
শিরোনাম:
পাবনার ভাঙ্গুড়ায় মিছমেথুইর কালী ও দুর্গা মন্দিরে ধুমধামে শারদীয় দুর্গোৎসব হাদল বড় বিল সৈকতে আরাফাত রহমান কোকোর সৃতিতে নৌকা বাইজ অনুষ্ঠিত দেওঘরের পাওন সদয়নগরে শারদীয় দুর্গোৎসবে নগদ অর্থ উপহার দিলেন বিএনপি নেতা মুনসুর আলম চৌধুরী দুই বছরের কমিটি, দায়িত্বে তৃতীয় বছরেও—করতকান্দী দুর্গাপূজায় নেতৃত্বে সনজয় সরকার বিজয়নগরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিল্লাল মেম্বারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। সাংবাদিককে হেনস্তা, মানহানিকর প্রচার ও ভিডিও ছড়ানোর অভিযোগ; নিরপেক্ষ তদন্তের দাবি। বরুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ চাটমোহরে সন্ধানী যুব সমিতির আওয়ামী লীগপন্থী কমিটি বাতিল ও অনিয়ম তদন্তের দাবিতে মানববন্ধন। রুড়ার মহেশপুর রাধাকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অষ্টগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনে কিশোরগঞ্জ -৪ আসনের সাংসদ এডভোকেট ফজলুর রহমান জামালপুরে উৎসব ও সম্প্রীতিতে পালিত হোক দুর্গাপূজা, সোহেল রানা খান

কক্সবাজার বিজিবি ক্যাম্পে সংখ্যালঘু পরিবারের বসতভিটায় হামলার অভিযোগ, জমি দখলের হুমকি

রিপোর্টারের নাম

কক্সবাজার বিজিবি ক্যাম্পে সংখ্যালঘু পরিবারের বসতভিটায় হামলার অভিযোগ, জমি দখলের হুমকি

সমীর রুদ্র কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্প মল্লিক পাড়া এলাকায় গভীর রাতে সিসি ক্যামেরা ভাঙচুর, চুরি ও বসতভিটায় হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জমি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী সংখ্যালঘু পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা রুবেল মল্লিক, রোববার (৩মে) দুপুরে কক্সবাজার সদর মডেল থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্ত্রী ফাল্গুনী দাশের দানপত্র সূত্রে প্রাপ্ত বসতভিটা জমি নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাবুল কান্তি দাশ (৫৫) ও মামুনুর রশিদের (৪৪) সঙ্গে বিরোধ চলছিল।

ঘটনার বর্ণনায় তিনি জানান, গত ১ মে দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে অজ্ঞাতনামা কয়েকজন সহযোগীসহ অভিযুক্তরা তাদের বাড়ির জমিতে স্থাপিত দুটি সিসি ক্যামেরার একটি চুরি করে নিয়ে যায় এবং অপরটি ভেঙে নষ্ট করে।

ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ টের পায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী রুবেল মল্লিক আরও অভিযোগ করেন, অভিযুক্তরা পূর্ব থেকেই জমি জবর দখলের চেষ্টা করে আসছিল এবং এ বিষয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে (এমআর মামলা নং-২৯০/২০২৬)। আদালতের নির্দেশে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে বলা হলেও তা উপেক্ষা করে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি।

এছাড়া অভিযুক্তদের পক্ষ থেকে জমি ছেড়ে না দিলে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন রুবেল মল্লিক।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST