July 17, 2026, 9:38 pm
শিরোনাম:
বেতন বৃদ্ধি ও বিভাগীয় স্বীকৃতির দাবিতে রৌমারীতে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন। নেত্রকোনায় আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে যুবকের মৃত্যু মাদককে না বলুন, খেলাধুলায় এগিয়ে আসুন,সিরাজগঞ্জে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণে – ইকবাল হাসান মাহমুদ টুকু মাদককে না বলুন, খেলাধুলায় এগিয়ে আসুন,সিরাজগঞ্জে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণে ঝুম বৃষ্টিকে হার মানিয়ে সৌহার্দ্যের উষ্ণ মিলনমেলা শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব অনুষ্ঠিত জনগণের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছায় সড়ক সংস্কার করল ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতি মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে ছাত্রদল নেতা সাব্বিরের ফুটবল উপহার নিজের ছোট দানে অন্যের স্বপ্ন পূরণের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশনের জয় অফ গিভিং অনুষ্ঠিত

ওয়ার্ল্ড ভিশনের ফাইভ জিরো’র অগ্রগতিতে ধর্মীয় নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় সভা

রিপোর্টারের নাম

ওয়ার্ল্ড ভিশনের ফাইভ জিরো’র অগ্রগতিতে ধর্মীয় নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় সভা

মোঃ আকাশ উজ্জামান শেখ
রামপাল উপজেলা প্রতিনিধি,
বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের আয়োজনে উপজেলায় ফাইভ জিরো বাস্তবায়ন কার্যক্রম এর অগ্রগতি তুলে ধরে ধর্মীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে‌।

১৩ জুলাই( সোমবার) সকাল ৯ টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে রামপাল এরিয়া ডেভেলপমেন্টে কো- অর্ডিনেশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহীনুর রহমান, রামপাল থানার ওসি ( তদন্ত) সুব্রত বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্নিজ ফাতেমা শেফা, এসময় আরো বক্তব্য রাখেন খ্রিস্টান ধর্মীয় নেতা, ইসলাম ধর্মীয় নেতা , হিন্দু ধর্মীয় নেতা সহ উয়থ ফোরামের সদস্যবৃন্দ, সচেতন নাগরিকবৃন্দ, ও অনন্যরা।
এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের অফিসার বৃন্দ, সহায়তাকারীগন, সরকারী বেসরকারী কর্মকর্তাগণ, এবং সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক মোঃ আকাশ উজ্জামান শেখ।

এসময় উপজেলাকে ফাইভ জিরো প্লাস যার মধ্যে রয়েছে শূন্য ক্ষুদা, শূন্য বাল্যবিবাহ, শূন্য শিশুশ্রম, শূন্য স্কুলড্রপ আউট, শূন্য অপুষ্টি ও শূন্য প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে যে যাত্রা শুরু করেছে ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া প্রোগ্রাম তার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় এবং সামনে কিভাবে কোন ধরণের পদক্ষেপের মাধ্যমে এটাকে যথাযথ বাস্তবায়ন করা যায় সে বিষয়ে জনসাধারণের মতামত গ্রহণ করা হয় । বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে যে আইনী ব্যবস্থা রয়েছে এবং উপজেলা প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় এবং
উপস্থিতি মোট দুই শতাধিক সকলের কাছ থেকে শূন্য বাল্যবিবাহ, শূন্য শিশুশ্রম ও শূন্য স্কুল ড্রপ আউট
বাস্তবায়নে অঙ্গীকার মানায় স্বাক্ষর গ্রহণ করা হয় । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন কুমার চৌকিদার

 

মোঃ আকাশ উজ্জামান শেখ
রামপাল, বাগেরহাট
০১৯৯২০৯০০৭৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST