September 3, 2026, 10:37 am
শিরোনাম:
নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত আখাউড়ায় নবীজি (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব শুক্রবারে বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতাপাঠ ও আলোচনাসভাসহ ব্যাপক প্রস্তুতি কুমিল্লা নগরীতে বেওয়ারিশ কুকুরের উৎপাত।। আতঙ্কে পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা ভেড়ামারা চাঁদগ্রাম ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ওগাঁর পোরশায় ঘুমের মধ্যে সাপের দংশনে রিয়ন নামে সপ্তম শ্রেনীর এক ছাত্রের মৃত্যু !!! নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু কালিয়াকৈরে প্রতিবন্ধী শিশুদের মূল স্রুতধারায় অন্তর্ভুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

উন্নয়নের অঙ্গীকারে পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তারের ঘোষণা

রিপোর্টারের নাম

উন্নয়নের অঙ্গীকারে পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তারের ঘোষণা

“আবারও আপনাদের পাশে থাকতে চাই” ভোট ও দোয়া চাইলেন বাবুল আক্তার

ছাবেদুল সরকার-পাবনা প্রতিনিধিঃ
আসন্ন পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন সমাজসেবক বাবুল আক্তার। প্রার্থিতা ঘোষণার পর তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।
বাবুল আক্তার বলেন, “উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা, আস্থা ও ভোটই হবে আমার এগিয়ে চলার শক্তি।”
তিনি জানান, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করার চেষ্টা করেছেন। আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণে সততা, জবাবদিহিতা ও স্বচ্ছতার সঙ্গে ইউনিয়ন পরিচালনা করতে চান।
তিনি আরও বলেন, “অভিজ্ঞতা, সততা ও জনসেবাই আমার অঙ্গীকার। শিক্ষা ও কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি আধুনিক, উন্নত ও স্বনির্ভর পুঙ্গলী ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
বাবুল আক্তারের মতে, একটি এলাকার টেকসই উন্নয়নের জন্য শিক্ষা, যুবসমাজের কর্মসংস্থান, অবকাঠামোগত উন্নয়ন, কৃষি, স্বাস্থ্যসেবা এবং সামাজিক সম্প্রীতি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এসব খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন, “সবার সহযোগিতা ও অংশগ্রহণেই গড়ে উঠবে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ পুঙ্গলী ইউনিয়ন। তাই আগামী নির্বাচনে আপনাদের আন্তরিক সমর্থন, দোয়া ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি।”
এদিকে প্রার্থিতা ঘোষণার পর স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, নির্বাচনী প্রচারণায় উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক বিষয়গুলোই প্রাধান্য পাবে এবং একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST