August 31, 2026, 5:23 am
শিরোনাম:
নওগাঁ মান্দার পাকুড়িয়া ১৯৭১ সালের গণহত্যার ৫৫ বছর, পাকুড়িয়ায় ১২৮ জন শহীদের স্মরণে আজ শ্রদ্ধাঞ্জলি সৌদি-সোফা কারখানায় আগুনে পুড়ে নিহত ৭ প্রবাসীর জানাজা হলো নওগাঁয় গোবিন্দগঞ্জে রাজাহার ইউনিয়নের নিচকিন চাপড় গ্রামে শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ লুলাইং সড়কে চলমান কাজ বন্ধ থাকায় চরম জনদুর্ভোগ সাধারন মানুষ, তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত উখিয়ায় লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন বাঞ্ছারামপুরে প্রাইভেটকারে গাঁজা,সহ ২ ব্যবসায়ী গ্রেফতার রংপুরের পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ‘সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করুন, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন’—বক্তারা কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতাপাঠ ও আলোচনাসভাসহ ব্যাপক প্রস্তুতি কক্সবাজারে গীতা পাঠ প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত: উখিয়ার শিক্ষিকা বেবী প্রভা দে-কে সম্মাননা

উখিয়ায় লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন

রিপোর্টারের নাম

উখিয়ায় লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন

সমীর রুদ্র – কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালংয়ের উত্তর ধুরুমখালী শর্মাপাড়া এলাকায় অবস্থিত, ‘সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম’-এ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় উৎসব ও অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।

আগামী ১৭ ও ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (৪ ও ৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ) শুক্রবার ও শনিবার এই উৎসব অনুষ্ঠিত হবে। সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পুণ্যময় এই অনুষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভক্ত ও সুধীজনকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

লোকনাথ বাবার বাল্যভোগ নিবেদন, লোকনাথ ব্রহ্মচারী বাবার পূজা। শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ পরিবেশন করবেন: শ্রী ১০৮ শীলপাদ স্বরূপ দাস বাবাজী, অধ্যক্ষ ও মহন্ত মহারাজ, গৌরাঙ্গ বাড়ী সেবাশ্রম, পূর্ব শিকারপুর, হাটহাজারী, চট্টগ্রাম। ভক্তদের মাঝে মহাপ্রসাদ আস্বাদন। দিনব্যাপী এই উৎসবের দ্বিতীয় দিনেও ভক্তদের সমাগমে বিভিন্ন ধর্মীয় আচার ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। উৎসবটিকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST