May 28, 2026, 3:57 pm
শিরোনাম:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বীরগঞ্জে কার-মাইক্রো ড্রাইভারদের মাঝে সয়াবিন তেল বিতরণ ডিমলায় ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আরিফ-উল ইসলাম লিটন ঢাকাবাসীদের পবিত্র ঈদুল আযহা শুভেচ্ছা বার্তা অতিরিক্ত সচিব ইসরাত খাঁন। সাঁথিয়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মৎস্যজীবী দল নেতা মনোয়ার পারভেজ মানিক ইসলাম ধর্মের খুঁটি কয়টি? ‎মোংলার ঠাকুরাণী খালের পরিষ্কার অভিযান উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী রজাকপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়ন করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন তাহিরপুর উপজেলা বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ শফি আলম তালুকদার সিরাজগঞ্জ শালুয়াভিটা কোরবানির পশুর হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড়

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়ন করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন

রিপোর্টারের নাম

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়ন করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন

ঈদ-উল-আযহার আত্মত্যাগের শিক্ষাকে সমাজে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:

বৃহস্পতিবার সকালে নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদের প্রাঙ্গণে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ নাগরিকদের সাথে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় করেন চট্টগ্রাম সিটি মেয়র। এরপর মেয়র উপস্থিত মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন।

নামাজ আদায়ের পর ঈদ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় মেয়র বলেন, আত্নত্যাগের মাধ্যমে ভেদাভেদহীন সমাজ গড়ার যে শিক্ষা ঈদ আমাদের দেয় তা সমাজে বাস্তবায়ন করতে হবে৷ কোরবানির আত্মত্যাগের মাধ্যমে দরিদ্র শ্রেণির কষ্ট উপলব্ধির যে সুযোগ আমরা পেয়েছি সে শিক্ষাকে ধারণ করে বৈষম্যমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে।

“ঈদ শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, বরং এটি সকলের জন্য ঐক্য ও সৌহার্দ্যের বার্তা। এই পবিত্র দিনে আমাদের সকলের উচিত ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলের সাথে মিলে-মিশে আনন্দ উদযাপন করা। আমাদের সকলের উচিত ঈদের এই পবিত্র উৎসবে সকলের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধাশীল আচরণ প্রদর্শন করা। সবার আগে বাংলাদেশ এই চেতনাকে হৃদয়ে ধারণ করে উন্নত বাংলাদেশ গড়ব এই হোক আমাদের শপথ। আসুন আমরা সকলে মিলে ঈদের এই পবিত্র দিনকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করার সুযোগ হিসেবে গ্রহণ করি। “


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST