September 2, 2026, 8:44 am
শিরোনাম:
জমিদারির ঐশ্বর্য ছেড়ে কুড়ের ঘরে সাধনা নয়কোষা জমিদারি ত্যাগী সুফিসাধক সৈয়দ আলাই মিয়া (রহঃ)-এর জীবন ও আধ্যাত্মিক দর্শন সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভার দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা নওগাঁয় সমন্বিত বিশেষ অভিযানে কিশোরগ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার মান্দায় ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে কিশোরগ্যাং গঠনের অভিযোগ; ওয়ান শুটার গান, ডেগার ও চাকুসহ বিভিন্ন সামগ্রী জব্দ নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ সাব্বির গ্রেফতার। নিখোঁজ মানিকের জন্য অপেক্ষায় ৩ টি শিশু সন্তানসহ তার পরিবার, সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। টেকনাফে শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদ ২০২৬-এর কমিটি গঠন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিনাজপুর কাহারোলের ঐতিহাসিক কান্তজী’উ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

ইসলাম ধর্মের খুঁটি কয়টি?

রিপোর্টারের নাম

ইসলাম ধর্মের খুঁটি কয়টি?

রিপোর্টারঃ শামীম আহমেদ, পাবনা।

উত্তর: ইসলাম দুই প্রকার। যথা, ধনীদের ইসলাম ও গরিবের ইসলাম। ধনীদের ইসলামের খুঁটি পাঁচটি: ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। গরিবের ইসলামের খুঁটি তিনটি: ইমান, নামাজ, রোজা। ধনীদের ইসলামে খুঁটি ছাড়াও রয়েছে কুরবানি, দান, সদকা, ফিতরার মতো এডিশনাল খুঁটি। গরিবের ইসলামে এসব নাই।
প্রশ্ন: জামাতে নামাজ পড়া কি ওয়াজিব?
উত্তর: ইসলাম দুই প্রকার। যথা, পুরুষের ইসলাম ও নারীর ইসলাম। পুরুষের ইসলামে জামাতে নামাজ পড়া ওয়াজিব। নারীর ইসলামে জামাতে নামাজ পড়া ওয়াজিব নয়। পুরুষের ইসলামে বিবাহ চারটি কিংবা ততোধিক। নারীর ইসলামে বিবাহ ১টি। পুরুষের ইসলামে পর্দা নাই, নারীর ইসলামে পর্দা ওয়াজিব। সম্পত্তি বন্টনের ক্ষেত্রে নারী পুরুষের অর্ধেক কিন্তু নামাজ রোজা অর্ধেক না। তদুপরি জাহান্নামের বেশিরভাগ সদস্য হবে নারী। যদিও, মাতার পদতলে সন্তানের জান্নাত।
প্রশ্ন: টাখনুর নিচে কাপড় পরা কি জায়েজ?
উত্তর: ইসলাম দুই প্রকার। যথা, শীতকালের ইসলাম ও গ্রীষ্মকালের ইসলাম। গ্রীষ্মকালে টাখনুর নিচে কাপড় পরা জায়েজ নয়। শীতকালে টাখনুর নিচে কাপড় পরা জায়েজ।
প্রশ্ন: মুর্শিদ ছাড়া কি ইসলাম সম্ভব না?
উত্তর: ইসলাম দুই প্রকার। যথা, সৌদী ইসলাম ও ইরানী ইসলাম। সৌদী ইসলাম মুর্শিদ দ্বারা সম্ভব না। ইরানী ইসলাম মুর্শিদ ছাড়া সম্ভব না।
প্রশ্ন: নামাজ ও পর্দা এই দুটি বিষয় নিয়ে সমাজে অনেক মতভেদ দেখা যাচ্ছে। এই সম্বন্ধে আপনার কাছে বিস্তারিত জানতে চাই।
উত্তর: আগে বলো, তুমি কোন ইসলামে বিশ্বাস কর- সুফি ইসলামে, নাকি ওহাবি ইসলামে?
প্রশ্ন: এটি আবার কি? এখানেও বিভাজন? আল্লাহ এক, নবি এক, ইসলামে এতো ভাগ করলো কারা?
উত্তর: মোল্লা, পুরোহিতরা। এইজন্যই আমি এই সম্বন্ধে কিছু বলি না। ইসলাম সম্বন্ধে সবাই, সবকিছু জেনে গেছে। দারোয়ানও ঐদিন কুরবানির হাকিকত বুঝাচ্ছিল- পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর নিকট কবুল হয়ে যায়; কোরবানির পশুর প্রত্যেকটি পশমের জন্য একটি করে সওয়াব রয়েছে ইত্যাদি, ইত্যাদি; সারাদিন মোবাইলে ওয়াজ শুনে তো, অ-নে-ক জানে! আমি চুপ থেকে তার বয়ান শুনেছি। তুমিও চুপ থাকো। মনে রেখো, তুমি যা বলবে, তারই বিরোধিতা করার জন্য একটি দল প্রস্তুত আছে। দলাদলি ভালো না! যদি প্রকৃতই বুঝতে চাও, অন্বেষণ কর-“নিজের মধ্যে”। অনুমান করি, ১শতাংশ মানুষ ধর্ম বুঝতে চায়। তাদের মধ্যে ১শতাংশ সঠিক বুঝটি নিতে পারে। তাদের মধ্যে ১শতাংশ যা বুঝে তা করে। তাদের মধ্যে ১শতাংশ লক্ষ্যে পৌঁছে। ৯৯শতাংশ মানুষ, যারা বুঝতেই চায় না, তারাই শাস্ত্রের উল্টা-পাল্টা ব্যাখা ও ফতোয়া দিয়ে বিভেদ তৈরী করে এবং নতুন-নতুন দল গঠন করে। কারণ, দলাদলি ছাড়া ধর্মব্যবসা জমে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST