আসন্ন দুর্গোৎসব উপলক্ষে কুমিল্লায় সনাতনী সমাজের সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময়
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে কুমিল্লার সনাতনী সমাজের নেতৃবৃন্দের সঙ্গে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল পৌনে ৬টায় নগরীর মুন্সেফবাড়িতে অবস্থিত মনির টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশিয়াত আকতার, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়, কুমিল্লা উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি অচিন্ত দাশ টিটু ও সাংগঠনিক সম্পাদক সুব্রত চৌধুরী তপু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আখতার হোসাইন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সভাপতি অমল দত্ত ও সাধারণ সম্পাদক পিংকু চন্দ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক কমল চন্দ্র খোকন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার সভাপতি যোগেশ সরকার, ব্রাহ্মণ সংসদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চঞ্চল চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব সঞ্জিত দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু ঘোষ ও আশীষ দাস, জাগো হিন্দু পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি-সম্পাদক সাগর দাশসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখা এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দসহ কুমিল্লার সনাতনী সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার সভাপতি শ্রী শ্যামল কৃষ্ণ সাহা। সভাটি সঞ্চালনা করেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সহ-সভাপতি দিলীপ কুমার নাগ কানাই।
সভায় বক্তারা জানান- এ বছর কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ১৩১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। গত বছরের মতো এবারও আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা। একইসঙ্গে পূজাকে ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন- দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের কথা বিবেচনায় রেখে এখন থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে বিএনপি কুমিল্লা আদর্শ সদর উপজেলা ও মহানগর শাখার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপ ও এর আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় আনার ওপরও গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর থেকে পাঁচ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।