May 19, 2026, 6:00 am
শিরোনাম:
সিরাজগঞ্জ তালগাছী ভূমি অফিসের অফিস সহায়ক হেলালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জামায়াত কর্মীর পরকীয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্য ভেড়ামারায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন লালপুর থানা পুলিশের এএসআই রায়হান ফেরদৌস ভেজাল দুধ তৈরি অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছরের জেল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত খান মরিচ ইউনিয়নের দাসমরিজ গ্রামের জামাত কর্মী পরকীয়ায় আটক ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড নওগাঁর নজিপুর ও পত্নীতলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন লালপুর থানা পুলিশের এএসআই রায়হান ফেরদৌস

রিপোর্টারের নাম

হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন লালপুর থানা পুলিশের এএসআই রায়হান ফেরদৌস
মোহাম্মদ নাজিবুর রহমান নাসিম
লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোর জেলার লালপুর থানা পুলিশ আবারও মানবিকতা ও জনসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছেন লালপুর থানায় কর্মরত এএসআই মোহাম্মদ রায়হান ফেরদৌস।
জানা যায়, কয়েকদিন পূর্বে এক ব্যক্তি তার ব্যবহৃত মূল্যবান মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও মোবাইল ফোনটির সন্ধান না পেয়ে তিনি লালপুর থানায় যোগাযোগ করেন। অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেন এএসআই রায়হান ফেরদৌস।
তথ্য প্রযুক্তির সহায়তা, গোপন সংবাদের ভিত্তি এবং ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে অবশেষে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হন তিনি। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে অদ্য ইং ১৮/০৫/২০২৬ তারিখে উদ্ধারকৃত মোবাইল ফোনটি প্রকৃত মালিকের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
হারিয়ে যাওয়া মূল্যবান মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগী ব্যক্তি আনন্দ প্রকাশ করেন এবং লালপুর থানা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “আমি ভেবেছিলাম আমার মোবাইল ফোনটি আর ফিরে পাবো না। কিন্তু পুলিশের আন্তরিকতা ও প্রচেষ্টায় আবারও আমার হারানো ফোনটি ফিরে পেলাম।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, পুলিশের এমন মানবিক ও জনবান্ধব কর্মকাণ্ড সাধারণ মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলছে এবং পুলিশের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি করছে।
লালপুর থানা পুলিশ জানিয়েছে, জনগণের জানমাল রক্ষা, হারিয়ে যাওয়া মালামাল উদ্ধার এবং নাগরিক সেবার মানোন্নয়নে তারা সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST