October 6, 2026, 3:25 am
শিরোনাম:
সড়কে দুর্ঘটনা রোধ ও চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সড়কে দুর্ঘটনা রোধ ও চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা। ফরিদপুরে মাদক-সন্ত্রাস নির্মূলে ওসি মাসুদের কঠোর হুঁশিয়ারি। জামালপুরের সরিষাবাড়ি উপজেলা বিএনপি’র সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম আজিম উদ্দিন আহাম্মেদ-এর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল বিজয়নগরে প্রায় কোটি টাকার ভারতীয় প্রসাধনীসহ কাভার্ড ভ্যান জব্দ উখিয়ায় শ্মশানের সীমানা প্রাচীর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন, আইনি ব্যবস্থা ও পুনর্নির্মাণের দাবি সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে আলোচনায় সাবেক ভিপি শামীম খান সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে আলোচনায় সাবেক ভিপি শামীম খান রাঙ্গামাটি সরকারি কলেজে বিভাগভিত্তিক ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অবকাঠামো ৫০ শয্যার, জনবল চলছে ৩১ শয্যার—অষ্টগ্রামে স্বাস্থ্যসেবায় সংকট চিকিৎসক-নার্সের পদ শূন্য, বাড়ছে রোগীর চাপ ও ভোগান্তি

সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে আলোচনায় সাবেক ভিপি শামীম খান

রিপোর্টারের নাম

সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে আলোচনায় সাবেক ভিপি শামীম খান

জাহিদুল হক জাহিদ সিরাজগঞ্জ।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও ছাত্রনেতা শামীম খান। বর্তমানে তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার ফলে শামীম খান স্থানীয় জনগণের মধ্যে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন। ছাত্রজীবনে তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের ভিপি হিসেবে দায়িত্ব পালন করে নেতৃত্বের পরিচয় দেন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে ভূমিকা রেখে জনপ্রিয়তা অর্জন করেন।

পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা, জনসেবার মান বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা সমাধানে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তার স্বচ্ছতা ও দায়িত্বশীল নেতৃত্ব সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে।

বর্তমানে দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন।

স্থানীয়দের মতে, সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ততা এবং অভিজ্ঞ নেতৃত্বের কারণে তিনি আবারও চেয়ারম্যান পদে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারেন। সামগ্রিকভাবে রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচনে শামীম খান এখন অন্যতম আলোচিত নাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST