September 4, 2026, 10:24 am
শিরোনাম:
কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আখাউড়ায় ইয়াবা ও গুঁড়াসহ নারী গ্রেফতার. বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেন দীপেন দেওয়ান কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা।। আসামির যাবজ্জীবন রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা নেত্রকোনায় ভয়াবহ আগুনে,আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, ৬টি কাপড়ের দোকান পুড়ে ছাই রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশে ডিবির মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ কড়িয়া বাজার বণিক সমিতির নির্বাচন ৫ তারিখ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

সিংড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৮৬ কৃষকের পাশে সরকার, বিতরণ করা হলো চাল

রিপোর্টারের নাম

সিংড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৮৬ কৃষকের পাশে সরকার, বিতরণ করা হলো চাল

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার চলনবিল অধ্যুষিত ডাহিয়া ইউনিয়নে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো ধান চাষিদের সহায়তায় এগিয়ে এসেছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত বিশেষ জিআর (চাল) সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত ৬৮৬ জন কৃষকের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় ২নং ডাহিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে চাল তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এ সময় তালিকাভুক্ত ৬৮৬ জন কৃষকের প্রত্যেককে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।

চাল বিতরণকালে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, আকস্মিক বন্যায় চলনবিল এলাকার কৃষকদের বোরো ধানের যে ক্ষতি হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। সরকার সবসময় কৃষকদের পাশে রয়েছে। দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে এবং কৃষকদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে এই খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মিঠুন কুন্ডু এবং ডাহিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ইনজামুল হক জুয়েল।

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, উপকারভোগী কৃষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরকারি সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগকালীন সময়ে পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST