May 30, 2026, 7:10 pm
শিরোনাম:
কুমিল্লা হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মেহেদী হাসান উজ্জ্বল শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ ​ ঈদে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে মাঠে সক্রিয় আনসার ভিডিপি। জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে ২৯ মসজিদে খতমে কোরআন জিল্লুর রহমানের ওপর হামলা: আসামিরা পলাতক, ক্ষোভে ফুঁসছে এলাকা ঈদের আনন্দে প্রাণবন্ত আড্ডায় মেতে উঠলেন এসএসসি ’৯৫ ব্যাচের বন্ধুরা আমতলীতে ইসলামিক রিলিফ বাংলাদেশের কুরবানির মাংস বিতরণ একজন ভিশনারি ও ডায়নামিক বিচারক: কুমিল্লা পারিবারিক আপীল আদালতের বিচারক সাউদ হাসান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বীরগঞ্জে কার-মাইক্রো ড্রাইভারদের মাঝে সয়াবিন তেল বিতরণ

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ ​

রিপোর্টারের নাম

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে রাজশাহী মহানগরীর ৮নং ওয়ার্ড যুবদল।
​৩০ মে (শনিবার) দুপুর ১২টা ৩০ মিনিটে নগরীর ৮নং ওয়ার্ডের কাজীহাটা এলাকায় এই আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
​৮নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ​মোঃ শরিফুল ইসলাম জনি (আহ্বায়ক, রাজশাহী মহানগর যুবদল), ​মোঃ রফিকুল ইসলাম রবি (সদস্য সচিব, রাজশাহী মহানগর যুবদল), ​মোঃ রতন আলী (সভাপতি, ৮নং ওয়ার্ড বিএনপি), ​মুইদ (সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ড বিএনপি) ​এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ কামরুজ্জামান মিলন, সোহেল রানা; মহানগর যুবদলের সদস্য মুজিবুল হক মিলন, সারওয়ার পারভেজ রকি, নীরব খাঁন তারেক, আকলেছুর রহমান সাজিম, তানভির আহম্মেদ ফিরোজ; রাজপাড়া থানা যুবদলের মশিউর রহমান হৃদয়, ওয়াসিম আলীসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
​কর্মসূচিতে আরও অংশ নেন ৮নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মোঃ খালিদ, মহানগর বিএনপি নেতা ফরিদ হোসেন রবিউল, ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, বিএনপি নেতা শরিফুল ইসলাম ফায়ারিং, ৪নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সিহাব, বিএনপি নেতা মোঃ আলাল উদ্দিনসহ যুবদলের রাজশাহী মহানগর, রাজপাড়া থানা এবং ৮নং ওয়ার্ডের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
​অনুষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত সর্বস্তরের মানুষের মাঝে খাবার বিতরণ করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST