September 12, 2026, 8:14 pm
শিরোনাম:
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ই-লার্নিং শিক্ষক প্রশিক্ষণের সমাপনী ৩নং আয়মা রসুলপুর ইউপির ১নং ওয়ার্ডে মেম্বার পদে জুয়েল হোসেনের প্রার্থিতা ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময়, দোয়া ও ভোট প্রার্থনা বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী তাহিরপুর ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বাড়ির আঙিনা থেকে নিখোঁজ কিশোরী কলি, সন্ধান চায় পরিবার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ ৪ জন গ্রেপ্তার নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক পরিস্থিতি এআই প্রযুক্তিতে পর্যবেক্ষণ করছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সাঁথিয়ায় নতুন ইউএনও সেলিম আহমেদ, ফুলেল শুভেচ্ছায় বরণ।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ই-লার্নিং শিক্ষক প্রশিক্ষণের সমাপনী

রিপোর্টারের নাম

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ই-লার্নিং শিক্ষক প্রশিক্ষণের সমাপনী

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে শিক্ষকদের ই-লার্নিং বিষয়ক সামগ্রিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাদান পদ্ধতির সঙ্গে পরিচিত করা এবং শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সদস্য ও শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির আহ্বায়ক মিস চন্দ্রিমা চাকমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার। এছাড়া জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমসহ অঞ্জলিকা খীসা, বাঞ্চিতা চাকমা, অ্যাডভোকেট লুৎফুনেছা জিমি ও আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা শিক্ষার্থীদের শিক্ষাদানে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে শিক্ষাদান প্রক্রিয়াকে আরও ফলপ্রসূ, আধুনিক ও আকর্ষণীয় করার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। ই-লার্নিং পদ্ধতির মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ জেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

প্রশিক্ষণে রাঙ্গামাটি জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সফল প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST