July 21, 2026, 1:34 am
শিরোনাম:
জলাবদ্ধতায় স্কুল-মসজিদে যাওয়াও দায়, দ্রুত সমাধানের আশ্বাস প্রশাসকের সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক মাদক ব্যবসায়ী আটক। নরসিংদীতে ডাকাতের কুপে নিহত এক। পরিদর্শন করলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। কসবায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার. আসন্ন হাদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী হতে আগ্রহী ইঞ্জি. মো. ময়নুল ইসলাম শরতের আগেই চলনবিলে লাল-সাদা শাপলার সমারোহ উন্নয়নের অঙ্গীকারে পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তারের ঘোষণা “আবারও আপনাদের পাশে থাকতে চাই” ভোট ও দোয়া চাইলেন বাবুল আক্তার নদীভাঙনে বিপর্যস্ত মানুষের পাশে সোহেল হোসনাইন কায়কোবাদ: স্থায়ী সমাধানের আশ্বাস

মার সরই ইউনিয়নে ট্রাফিক অভিযানে সাময়িক উত্তেজনা, আলোচনায় সমাধান

রিপোর্টারের নাম

লামার সরই ইউনিয়নে ট্রাফিক অভিযানে সাময়িক উত্তেজনা, আলোচনায় সমাধান

লামা প্রতিনিধি:মো আলী হোসেন

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযানে মঙ্গলবার (১২ মে ২০২৬) সাময়িক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও পরে প্রশাসনের হস্তক্ষেপে শান্তিপূর্ণভাবে বিষয়টির সমাধান হয়েছে।

জানা যায়, সড়কে বেপরোয়া গতি, নাম্বারবিহীন ও নিয়মবহির্ভূত যান চলাচল বন্ধে ট্রাফিক পুলিশ অভিযান পরিচালনা করছিল। বেলা ১১টার দিকে চারটি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হলে কয়েকজন চালক আপত্তি জানান। মামলাকৃত যানবাহনের মধ্যে ছিল দুটি জিপ গাড়ি, একটি সিএনজিও একটি মোটরসাইকেল।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় কিছু চালক মামলা গ্রহণে অনীহা প্রকাশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং আন্দোলনের চেষ্টা চালানো হয়। ঘটনাস্থলে থেকে সরই পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও লামা ট্রাফিক পুলিশের ইনচার্জ আতিকুর রহমান ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে প্রশাসনের উদ্যোগে চালক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার মাধ্যমে সরকারি নিয়ম অনুযায়ী ‘উপায়’ অ্যাপসের মাধ্যমে মামলা নিষ্পত্তির প্রক্রিয়া সম্পন্ন হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

পুলিশ কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে বেপরোয়া গতি, নাম্বারবিহীন যানবাহন ও অবৈধ চলাচলের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST