September 13, 2026, 3:29 am
শিরোনাম:
আহলে সুন্নাত ওয়াল জামাত নোয়াখালী জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ই-লার্নিং শিক্ষক প্রশিক্ষণের সমাপনী ৩নং আয়মা রসুলপুর ইউপির ১নং ওয়ার্ডে মেম্বার পদে জুয়েল হোসেনের প্রার্থিতা ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময়, দোয়া ও ভোট প্রার্থনা বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী তাহিরপুর ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বাড়ির আঙিনা থেকে নিখোঁজ কিশোরী কলি, সন্ধান চায় পরিবার মাতৃবিয়োগের অমলিন শূন্যতা: মায়ের আত্মার শান্তি কামনায় এডভোকেট তাপস চন্দ্র সরকারের প্রার্থনা ও প্রসাদ বিতরণ পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ ৪ জন গ্রেপ্তার

ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক

রিপোর্টারের নাম

ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে মোঃ মোতালেব প্রামানিক এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে মাঠে প্রচার-প্রচারণা ও মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছে।
১১ই সেপ্টেম্বর শুক্রবার বিকেলে রয়নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রয়নাপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মোঃ নজরুল সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী মোঃ আব্দুস ছাত্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ ছানোয়ার হোসেন সরকার, মোঃ সাইদ সেখ, কালু প্রামাণিক, সাজু সরকার, আসমত মন্ডল, হাজী রাইজ উদ্দিন প্রামানিক, আব্দুল কুদ্দুস প্রামাণিক, মোজাম প্রামানিক, মোঃ হুমায়ন, মোঃ বেলাল সরকার, সোলেমান সরকার, হযরত আলী, ফারুক সেখ, রফিকুল মেকার, আমির চান প্রামানিক সহ আরও অনেকেই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

গ্রামবাসীর সাথে মতবিনিময় কালে মেম্বার পদপ্রার্থী মোঃ মোতালেব প্রামানিক বলেন, ওয়ার্ডবাসীর যে কোনো বিপদে-আপদে, সামাজিক প্রয়োজনে এবং উৎসবে সবসময় সরাসরি পাশে থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও ভিজিডি/ভিজিএফ কার্ড বিতরণে সম্পূর্ণ স্বজনপ্রীতি ও দুর্নীতিমুক্ত ব্যবস্থা গড়ে তুলে ১নং ওয়ার্ডের খানাখন্দ কাদাযুক্ত রাস্তাঘাট সংস্কার, কাঁচা রাস্তা পাকাকরণ এবং পানি নিষ্কাশনের জন্য টেকসই ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ নিয়ে তরুণ সমাজকে খেলাধুলা ও সামাজিক কাজে যুক্ত করে মাদক ও কিশোর অপরাধমুক্ত একটি নিরাপদ সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যাক্ত করে বলেন, গ্রাম্য বিরোধ নিষ্পত্তিতে নিরপেক্ষতা বজায় রেখে ওয়ার্ডবাসীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করে ১নং ওয়ার্ডকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও আদর্শ ওয়ার্ড গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ডবাসির নিকট দোয়া ও সমর্থন কামনা করেন মেম্বার পদপ্রার্থী মোঃ মোতালেব প্রামানিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST