September 17, 2026, 9:30 am
শিরোনাম:
নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ: অন্যতম আসামি সিলেট থেকে গ্রেপ্তার কালিয়াকৈরে ভাউমান-টালাবহ মডেল হাইস্কুলের শিক্ষার মান উন্নয়নে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি প্রতিরোধে তদারকি: সিরাজগঞ্জে প্রতিমন্ত্রী পুতুল” ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান লাইসেন্সবিহীন ক্রিম বিক্রি ও ভেজাল ক্রিম-ছানা তৈরির দায়ে দুই লাখ টাকা জরিমানা হত্যারহস্য উদঘাটনে ফরিদপুর থানার তৎপরতাঃ প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোভ্যান বিজয়নগরে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেফতার. ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা আদায়। কুমিল্লায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ: কীর্তনীয়া দলগুলোকে সম্মাননা স্মারক বিজয়নগরে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা আদায়।

রিপোর্টারের নাম

ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা আদায়।
শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কুমিল্লা-সিলেট মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অনুমোদিত মাত্রার বেশি শব্দ উৎপন্ন ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় তিনটি পরিবহনের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। পরে তাদের কাছ থেকে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় পরিবহনগুলো থেকে ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়। পাশাপাশি প্রায় ১৬টি বাস, ট্রাক ও অটোরিকশায় শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত স্টিকার লাগানো হয়।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান দায়িত্ব পালন করেন। প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান। অভিযানে বাংলাদেশ পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST