ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুলতানপুর ইউনিয়নের রাধিকা বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে ইমরান এন্টারপ্রাইজের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল দক্ষিণপাড়ার শরিফ খাঁর স্ত্রী মুসলিমা (৩২), ঘাটিয়ারা পশ্চিমপাড়ার নয়ন মনি (২৪) এবং বরিশল দক্ষিণপাড়ার শরিফ খাঁ (৩৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপপরিচালক সাজেদুল হাসান জানান, অভিযানে তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিধদর্শক মো. তায়রীফুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756