May 10, 2026, 1:00 pm
শিরোনাম:
বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ফাটল, ঝুঁকিতে ২৫ হাজার মানুষের জনপদ কুষ্টিয়ার সীমান্তে মাইকিং করে বিজিবির সতর্কতা জারি লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেপ্তার, ৯ মোবাইলসহ সাইবার প্রতারণা মামলা দায়ের সন্তানদের জীবন বাঁচাতে বাবা-মায়ের অমর ত্যাগ বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। বিক্রেতা বা খোর যেই হোক নিস্তার নেই ফরিদপুর সোনার দোকানে চুরি করে পালানোর সময় ৩ চোর আটক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার ৩য় দ্বি-বার্ষিক সম্মেলন ১৫ মে নাটোর জেলার লালপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় আটক এক নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার লালপুর থানার এএসআই নাহিদ হাসানের অসাধারণ সাফল্য: মাত্র নয় দিনে পাঁচটি হারানো ফোন উদ্ধার

বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। বিক্রেতা বা খোর যেই হোক নিস্তার নেই

রিপোর্টারের নাম

বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। বিক্রেতা বা খোর যেই হোক নিস্তার নেই!

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩ জনের অর্থ ও কারাদণ্ড, অপর ১ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪ জন।
বীরগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে ৩ জনকে ১ বছর করে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে। একই অভিযানে মাদক মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকেও গ্রেফতার করা হয়।
০৯ মে শনিবার দুপুর ১২:৩০ ঘটিকায় অত্র থানাধীন পৌরসভার ০২ নম্বর ওয়ার্ডের গোলাপগঞ্জ মোড়ে মাদক ব্যবসায়ীদের ৩টি বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযান কালে মাদক সেবনরত অবস্থায় রাশেদুল ইসলাম (৩০), মোঃ নাহিদ ইসলাম সবুজ (৩২) ও মোঃ রুবেল ইসলাম মামুন (৩৫)-কে হাতেনাতে আটক করা হয়।
তাদের সকলের বাড়ি উত্তর সুজালপুর কলেজ মোড় এলাকায়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, তিনি প্রত্যেক আসামিকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
অপর দিকে কলেজ মোড়ের আমিনুল হকের ছেলে অভিযান চলাকালে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ইনজামানুল হক পায়েল (৩২) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশি প্রক্রিয়ার শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজত প্রেরণ করা হয়েছে।
নিয়মিত মাদক বিরোধী অভিযানে নেতৃত্ব দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, বীরগঞ্জ সার্কেল, শাওন কুমার সরকার এবং অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা, সাইফুল ইসলাম।
অভিযানে আরও অংশ নেন এস আই জাহাঙ্গীর বাদশা রনিসহ অন্যান্য পুলিশ অফিসার এবং পুলিশ সদস্যগন।
এ ব্যাপারে প্রশাসনিক অফিসারগণ বলেন, মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান তথা জিরো টলারেন্স। মাদক খোর কিংবা বিক্রেতা যেই হোক, কোন নিস্তার নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST