September 16, 2026, 8:25 am
শিরোনাম:
হত্যারহস্য উদঘাটনে ফরিদপুর থানার তৎপরতাঃ প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোভ্যান বিজয়নগরে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেফতার. ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা আদায়। কুমিল্লায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ: কীর্তনীয়া দলগুলোকে সম্মাননা স্মারক বিজয়নগরে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার। কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী মন্দিরে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ চলছে ভবানীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের উদ্যোগে জমজমাট ফুটবল লড়াই, টাইব্রেকারে গোবিন্দগঞ্জকে হারিয়ে ফাইনালে কালিয়াকৈর পাবনায় সাংবাদিকদের মিলন মেলা, ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান কুমিল্লায় রাজ-রাজেশ্বরী কালী বাড়িতে ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞ আরম্ভ

বিজয়নগরে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেফতার.

রিপোর্টারের নাম

বিজয়নগরে ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেফতার.
শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক নারীকে ধর্ষণের অভিযোগে জসিম মিয়া নামক এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের বুধন্তি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আটক জসিম মিয়া উপজেলার বুধন্তি ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী সুমি আক্তার (১৯) নোয়াখালীর চাটখিল এলাকার বাসিন্দা। প্রায় আট মাস আগে নেত্রকোনার সাইফুল মিয়ার ছেলে তপন মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। তপন বিজয়নগরের পত্তন ইউনিয়নের মনিপুর এলাকার তাজমহল বেকারিতে কাজ করেন।

স্বামীর সঙ্গে দেখা করতে নোয়াখালী থেকে বাসযোগে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় আসেন সুমি। পরে সিলেটগামী একটি বাসে বিজয়নগরের উদ্দেশ্যে ওঠেন তিনি। ওই বাসে জসিম মিয়ার সঙ্গে তার পরিচয় হয়।
অভিযোগ অনুযায়ী, রাত সাড়ে ৮টার দিকে তারা মাধবপুর বাজারের একটি খাবার হোটেলে খাবার খান। পরে বিজয়নগরের সাতবর্গ এলাকায় মনিহার সিনেমা হলের পূর্ব পাশে একটি স্বর্ণের বক্স তৈরির কারখানার দোতলায় নিয়ে সুমিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
পরে জসিম, সুমিকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তার স্বামীর কাছে নিয়ে যাওয়ার পথে বুধন্তি এলাকায় পৌঁছান। সেখানে সুমিকে সিএনজি থেকে জোর করে নামানোর চেষ্টা করলে অন্য যাত্রী ও স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা জসিমকে আটক করে পুলিশে খবর দেন।
ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, জসিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা নং – মামলা নাম্বার ২২, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) দায়েরের করে আদালতে পাঠানো হয়েছে।

শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST