বিজয়নগরে গাঁজাসহ ৪ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১৯০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে জেলার বিজয়নগর থানাধীন লক্ষীপুর গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আব্দুল হামিদ (৫৫), পিতা মৃত রহমত আলী; চাচ্চু মিয়া (৫৫), পিতা মৃত ধন মিয়া খন্দকার; টিটু সরকার (২০), পিতা পন্ডিত সরকার এবং মানিক মিয়া (৩৫), পিতা মৃত আব্দুল মোন্নাফ মিয়া।
অভিযানকালে তাদের কাছ থেকে ১৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে।
পরে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান ও মামলার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক সাজেদুল হাসান তথ্যটি নিশ্চিত করেছেন।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া 01717490756