September 22, 2026, 3:21 pm
শিরোনাম:
আখাউড়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ধামইরহাটে মাদকবিরোধী অভিযান, মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড ডেমরা হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার জামায়েতে ইসলামির নেতারা স্বৈরাচারের সাথে আঁতাত করেছেন- এমপি মামুন ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান লাইসেন্সবিহীন ও মানহীন চিজ উৎপাদন: ১০ হাজার টাকা জরিমানা, সাড়ে ৩ লাখ টাকার চিজ ধ্বংস জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পাচারকালে ১৫ বস্তা সার জব্দ আগপুংগলী চারমাথা মোড়ে সড়কে বড় ধরনের ভাঙন, ঝুঁকিতে যান চলাচল জামালপুরের বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা রামপালে এসআরবি’র অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ২

ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান লাইসেন্সবিহীন ও মানহীন চিজ উৎপাদন: ১০ হাজার টাকা জরিমানা, সাড়ে ৩ লাখ টাকার চিজ ধ্বংস

রিপোর্টারের নাম

ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান লাইসেন্সবিহীন ও মানহীন চিজ উৎপাদন: ১০ হাজার টাকা জরিমানা, সাড়ে ৩ লাখ টাকার চিজ ধ্বংস

মোঃমকবুল হোসেন
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:

পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা এলাকায় লাইসেন্সবিহীন ও মানহীন চিজ উৎপাদন ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আনুমানিক সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ১০ বস্তা চিজ ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৫২ ধারায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জনস্বাস্থ্যের জন্য অনুপযোগী হওয়ায় প্রায় ১০ বস্তা চিজ, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা, বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা করেন ফরিদপুর, পাবনার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আলহাজ উদ্দিন।
এ সময় ডেমড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুয়েল রানা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ফরিদপুর থানার পুলিশ সদস্যরা অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST