ফজলুর রহমানকে বরণ র্যালিতে জনসমুদ্র অষ্টগ্রাম, নেতৃত্বে পূর্ব অষ্টগ্রাম বিএনপির জাকির হোসেন শফি- ইয়াকুব-আকছার
মোঃ মাহবুব আলম, কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানের জনসভাকে কেন্দ্র করে তাকে স্বাগত জানাতে অষ্টগ্রামে বর্ণাঢ্য র্যালি করেছে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন বিএনপি। র্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে সড়কজুড়ে সৃষ্টি হয় জনসমাগমের দৃশ্য।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে আয়োজিত জনসভাকে কেন্দ্র করে এ স্বাগত র্যালির আয়োজন করা হয়।
পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন ইয়াকুব এবং সাধারণ সম্পাদক মোঃ আকছার মিয়ার নেতৃত্বে র্যালিটি অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালিতে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন শফিসহ পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, জাসাস এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
বিকেলে পূর্ব অষ্টগ্রাম আখড়া বাজার থেকে র্যালিটি শুরু হয়। পরে অষ্টগ্রাম সদর হয়ে কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আনন্দ বাজার পর্যন্ত দীর্ঘ প্রায় ৭ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা। র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে এডভোকেট ফজলুর রহমানকে স্বাগত জানান।
র্যালির কারণে সড়কের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। পূর্ব অষ্টগ্রাম আখড়া বাজার থেকে শুরু হওয়া এ দীর্ঘ র্যালি অষ্টগ্রাম সদর হয়ে কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর পর্যন্ত পৌঁছায়।
পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন ইয়াকুব ও সাধারণ সম্পাদক মোঃ আকছার মিয়ার নেতৃত্বে আয়োজিত এ র্যালিতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পরে র্যালিটি কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আনন্দ বাজারে গিয়ে শেষ হয়। সেখানে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমানকে স্বাগত জানানো হয়।
আয়োজকরা জানান, এডভোকেট ফজলুর রহমানের জনসভাকে কেন্দ্র করেই পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই স্বাগত র্যালির আয়োজন করা হয়েছে। এতে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।