September 30, 2026, 2:31 am
শিরোনাম:
অষ্টগ্রামে পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে উত্তেজনা, ভেন্যু পরিবর্তনের দাবী জামালপুরে ধূমপান ও তামাকজাত নিয়ন্ত্রণ আইন টাক্সফোর্স কমিটির সভা কুমিল্লায় বিশ্ব হার্ট দিবস পালিত নাসিরনগরে রান্না করা খাবারে বিষ মেশানোর অভিযোগ, খেয়ে অসুস্থ শিশু, মৃত্যু মুরগির ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হার্ট কেয়ার ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ ভ্রমণের গল্পে মুখর জোড়া শালিক সাহিত্য আড্ডার ১১১তম পর্ব বিশ্ব পর্যটন দিবসে কুমিল্লায় ভ্রমণ সাহিত্যের আবেগঘন আসর পত্নীতলায় পুলিশের অভিযান: ২৫ ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার বঙ্গবীর কাদের সিদ্দিকীর আশু আরোগ্য কামনায় নাসিরনগরে মিলাদ ও দোয়া মাহফিল ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার জামালপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

পত্নীতলায় পুলিশের অভিযান: ২৫ ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

রিপোর্টারের নাম

পত্নীতলায় পুলিশের অভিযান: ২৫ ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

মোঃ মাফুজুর রহমান নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে পত্নীতলা থানা পুলিশ ২৫ বোতল অবৈধ মাদকদ্রব্য আরসি কাফ (RC Cough) উদ্ধারসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২৮ সেপ্টেম্বর ২০২৬ বিকেলে ধামইরহাট-নজিপুর সড়কের আমবাটি বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মো. আরিফ হোসেন (৩১) ও মোছা. লতা (৩৩)-কে আটক করা হয়। তাদের বাড়ি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার খড়মপুর গ্রামে।

অভিযানের সময় তাদের হেফাজত থেকে ২৫ বোতল অবৈধ আরসি কাফ জব্দ করা হয়।

ঘটনার সবচেয়ে বিস্ময়কর দিক হলো, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় অস্বীকার করেন। এমনকি একে অপরকে চেনেন না বলেও দাবি করেন। পরে পুলিশি জিজ্ঞাসাবাদ ও তথ্য-প্রমাণে নিশ্চিত হয় যে তারা স্বামী-স্ত্রী এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

এ ঘটনায় গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST