May 14, 2026, 1:30 pm
শিরোনাম:
আমতলিতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এবং জরাজীর্ণ সড়কের নির্মাণকাজ শেষ হওয়ায় দশ গ্রামের মানুষের স্বস্তি, দূর হয়েছে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের ভোগান্তি তাহিরপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে নামলে,পুলিশের উপর হামলার ঘটনায় ৭জন আটক। ওয়ার্ল্ড ভিশনের ফাইভ জিরো বাস্তবায়নের লক্ষ্যে দিকনির্দেশনামূলক সভা ডিমলায় যুব উন্নয়ন অধিদপ্তরের বায়োগ্যাস প্ল্যান্ট প্রশিক্ষণে অনিয়মের অভিযোগ নবীনগরে র‍্যাবের উপর হামলা-কান ধরানোর ঘটনায় নারীসহ ৫জন গ্রেফতার দোহারে ৪৩২ টন ধান সংগ্রহ করবে সরকার – এমপি আবু আশফাক আনন্দ-উৎসবে শেষ হলো সিংড়ার ঐতিহ্যবাহী বিয়াশ জামাই মেলা কালীগঞ্জ মডেল মসজিদ পরিদর্শন করলেন নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকাসক্ত যুবককে ৪ মাসের কারাদণ্ড কক্সবাজার খুরুশকুল পুলিশের ঘোনা এলাকায় নয়ন সাধু হত্যাকারী দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ও কর্মসূচী ঘোষণা

নবীনগরে র‍্যাবের উপর হামলা-কান ধরানোর ঘটনায় নারীসহ ৫জন গ্রেফতার

রিপোর্টারের নাম

নবীনগরে র‍্যাবের উপর হামলা-কান ধরানোর ঘটনায় নারীসহ ৫জন গ্রেফতার

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নের খাগাতোয়া বাইল্লা পাড়ায় গত সোমবার (১১ মে ২০২৬ খ্রিষ্টাব্দ) দুপুরে র‌্যাবের ৪ সদস্যের উপর হামলা ও কান ধরানোর ঘটনায় ১ জন নারীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬ খ্রিষ্টাব্দ) সকালে র‌্যাবের অভিযানে তাদেরকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত হলেন খাগাতোয়া গ্রামের মরহুম গোলাম ওয়াহেদের ছেলে আব্দুল কাদির (৬২), নয়ন মিয়ার ছেলে মো: রাহিম আহমেদ (২০), মুসলেম মিয়ার ছেলে আব্দুর রহমান ওরফে অপু মিয়া (১৯), হুমায়ুন কবিরের ছেলে নুর আলম ওরফে নুরনবী (১৯) ও জামাল মিয়ার স্ত্রী ছানোয়ারা বেগমকে (৪৮) বলে জানা গেছে।
মঙ্গলবার (১২ মে ২০২৬ খ্রিষ্টাব্দ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের দক্ষিণ পৈরতলায় র‍্যাব-৯-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এও জানা যায়, র‌্যাবের ৪ জন সদস্য তথ্য সংগ্রহকালে জেলার বাঞ্ছারামপুর উপজেলায় যাওয়ায় সময় তাদের উপর হামলা করে। পরে হামলাকারিদের কাছে থেকে ১ জন র‌্যাব সদস্য পালিয়ে গেলেও আটক বাকি ৩ জনকে পরে উদ্ধার করে স্থানিয় উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছিলো। এরই প্রেক্ষিতে হামলাকারিদের ধরতে র‌্যাবের অভিযানে ১ জন নারীসহ ৪ জন পুরুষকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST