July 3, 2026, 9:52 pm
শিরোনাম:
নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে ত্রিশালে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ রৌমারীতে মাদকের বিরুদ্ধে অলআউট যুদ্ধ বদলগাছীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার ও কৃষি উপকরণ বিতরণ নওগাঁর শিক্ষায় নতুন অধ্যায়ের সূচনা, আধুনিক শিক্ষাব্যবস্থার ঘোষণা এমপি ধলুর ভূল্লী উপজেলার দুটি কেন্দ্রে এইচএসসি ও আলিম পরীক্ষা সুষ্ঠ পরিবেশে অনুষ্ঠিত। সিংড়ায় গ্লোবাল টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন তাহিরপুরে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার

রিপোর্টারের নাম

নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার। নড়াইলে আনোয়ার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আকাশ বিশ্বাস (২৫)। নড়াইল সদর উপজেলায় চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধী যুবক আনোয়ার হোসেনকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আকাশ বিশ্বাসকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (৩ জুলাই) ভোরে যশোরের নারকেলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নড়াইল সদর উপজেলার গোবরা মালোপাড়ার বাসিন্দা।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় যশোরের নারকেলবাড়িয়ায় এক আত্মীয়ের বাড়ি থেকে আকাশকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি খাটের নিচে লুকিয়ে ছিলেন। আনোয়ার হত্যা মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি আকাশ ঘটনার পর থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
গত ২৪ জুন সকালে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রাম গ্রামের মানসিক প্রতিবন্ধী আনোয়ার হোসেন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে অভিযোগ ওঠে, ভ্যান চুরির সন্দেহে গোবরা মালোপাড়া এলাকার কয়েকজন তাকে ধরে একটি গাছের সঙ্গে বেধে রাতভর মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় এক ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২ জুলাই) সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত ২৯ জুন আনোয়ারের বড় ভাই নবীর হোসেন পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে নড়াইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST