July 7, 2026, 9:09 pm
শিরোনাম:
সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁ সদর থানার অভিযানে ৪০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ডিমলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন আমতলীতে পল্লী উন্নয়ন দিবস পালিত র‌্যালি, আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও সাড়ে ৪ লাখ টাকার স্বল্পসুদে ঋণ প্রদান শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারেক রহমানের সরকার কাজ করছে -এমপি ডাঃ আব্দুস সালাম বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন রৌমারীতে বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিশাল মানববন্ধন নিয়ামতপুরে পুলিশের বড় মাদকবিরোধী অভিযানে:১,৩১০ চোলাই মদের কারখানা উন্মোচন, ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ সিরাজগঞ্জে এমপিও ভুক্ত মাদ্রাসার কক্ষে কিন্ডারগার্টেন, মাসিক বেতন আদায়ের অভিযোগ; তদন্তের দাবি

ডিমলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

রিপোর্টারের নাম

ডিমলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বাদশা সেকেন্দার ভুট্টো
ডিমলা নীলফামারী প্রতিনিধি ঃ
“উন্নত পল্লী সমৃদ্ব দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ডিমলায় নানান কর্মসূচির মধ্যে দিয়ে পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন হল।
সোমবার (৬ জুলাই) সকাল ১১ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিস (ডিআরডিবি) আয়োজনে নারী সংগঠক ও নারীনেত্রী নুরজাহান পারভীন এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান এর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের মাননীয় সাংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপির”উপস্থিতিতে উপজেলা চত্বর হতে একটি বনাঢ্য রেলি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি) অফিসার আসাদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, ডিমলা থানার ওসি শওকত আলী সরকার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্নাসহ সরকারি বেসরকারি এনজিও দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন দেশের টেকসই উন্নয়ন অন্যতম ভিত্তি হলো পল্লী উন্নয়ন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিবেচন, নারীর ক্ষমতায়ন এবং সমবায় ভিত্তিক উন্নয়ন কার্যক্রমের গতিশীল করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। আলোচনা শেষে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST