October 18, 2026, 6:57 am
শিরোনাম:
কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৬ ইউনিট সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু যুবসমাজ লড়বে, দেশটাকে গড়বে ফরিদপুরে শিক্ষার্থী ও যুবকদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি ১৬ অক্টোবর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বোধন, ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন ফরিদপুরে চাপাতি,ও বিপুল পরিমান মাদক সহ ৫ জন গ্রেফতার জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে কালিয়াকৈরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপনের প্রতিবাদে কুমিল্লা সাংস্কৃতিক জোটের নিন্দা ১০টি উপজেলায় কমিটি গঠন সম্পন্ন, কথা রাখল এনসিপি রাঙ্গামাটি জেলা শাখা

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাঙ্গামাটিতে শোকসভা ও দোয়া মাহফিল

রিপোর্টারের নাম

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাঙ্গামাটিতে শোকসভা ও দোয়া মাহফিল

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে রাঙ্গামাটিতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় রাঙ্গামাটি শহরের আয়োজন রেস্টুরেন্টে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লংগদু উপজেলা শাখার সভাপতি মো. রকিব হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনসিপি রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সদস্য শাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য গবেষক ও রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসার শিক্ষক অধ্যাপক হারুনুর রশীদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. সোলায়মান হোসেন। বিশেষ আলোচক ছিলেন এনসিপি রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম খান।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST