October 2, 2026, 5:15 pm
শিরোনাম:
বিজয়নগরে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার জামালপুরের বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা জামালপুরের বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা জামালপুরে পৃথক অভিযানে ১১টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯ খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক বৃক্ষ রোপণ । জামালপুরে গরুর চিৎকারে ঘুম ভেঙে দেখে ঘরে আগুন। জামালপুরে ১০০ পিস ইয়াবাসহ বগুড়ার দুই যুবক গ্রেপ্তার। জামালপুরে দ্বিতীয় দিনের মত নিয়োগ পত্রের দাবীতে আমরণ অনশন চলছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ৫১ জন নিয়োগ বঞ্চিতদের। ভাঙ্গুড়ায় নবাগত সহকারী কমিশনার ভূমি নুসরাত জাহানের যোগদান ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড.

জামালপুরের বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রিপোর্টারের নাম

জামালপুরের বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

কাওছার আহমেদ,
জামালপুর প্রতিনিধি।

‘উৎপাদনশীলতা বাড়াই, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, ভেটেরিনারি সার্জন নাইম মিয়া, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস, খামারি মুক্তার হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মেহেদী ও প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কাওছার আহমেদ,
জামালপুর।
০২.১০.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST