September 23, 2026, 6:14 pm
শিরোনাম:
চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ফজলুর রহমানকে বরণ র‍্যালিতে জনসমুদ্র অষ্টগ্রাম, নেতৃত্বে পূর্ব অষ্টগ্রাম বিএনপির জাকির হোসেন শফি- ইয়াকুব-আকছার জামালপুর মডেল আলিম মাদ্রাসার জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আইসিটি ল্যাবের উদ্বোধন সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনা মূল্যে মা ছাগল বিতরণ বিজয়নগরে বিদেশি মদ, বিয়ার, এসকাফ ও গাঁজাসহ নারী গ্রেপ্তার ধামইরহাটে খাস জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের উদ্যোগ, উচ্ছেদ করল প্রশাসন কুমিল্লা লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান ২৫ সেপ্টেম্বর সুফিয়া আহমেদ ক্যাডেট একাডেমিতে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ

জামায়েতে ইসলামির নেতারা স্বৈরাচারের সাথে আঁতাত করেছেন- এমপি মামুন

রিপোর্টারের নাম

জামায়েতে ইসলামির নেতারা স্বৈরাচারের সাথে আঁতাত করেছেন- এমপি মামুন

কাওছার আহমেদ,
জামালপুর প্রতিনিধি।

জামালপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছে। কিন্তু যারা কখনো এ দেশের ভালো কিছু সহ্য করতে পারেনি সেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রসীরা জামালপুরসহ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশেকে অশান্ত করার চেষ্টা করছে। তারা বিভিন্ন স্থানে আগুন দিচ্ছে, ট্রেনে আগুন দিচ্ছে। সন্ত্রস করে সাধারণ মানুষের ক্ষতি করছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহর বিএনপির আয়োজিত সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামী ৩১শে ডিসেম্বর ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে আসবেন এমন খবর শোনার পর ফ্যাসিস্টের দোসররা বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে। আজ আমরা শঙ্কিতা ডিসেম্বরে শেখ হাসিনার দেশে আসার খবর শুনে বিরোধী দলের আসনে বসা জামায়াত ইসলামির নেতারা ডিসেম্বরের মধ্যে সরকারকে ফেলে দেওয়ার ঘোষণা দিয়ে স্বৈরাচারের সাথে আঁতাত করেছেন। আমরা সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে তারেক রহমানের সেই পরিকল্পিত জনগণের উন্নয়নের বাংলাদেশ গড়ে তুলবো। আমরা প্রশাসনকে উদাত্ত আহবান জানাতে চাই নিষিদ্ধ ঘোষিত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করুন। আপনারা যদি আইনি পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হন। তবে আমরা দেশকে রক্ষা করার স্বার্থে জামালপুরের শান্তির স্বার্থে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব, আমরা সেই জায়গায় যেতে চাই না।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহর বিএনপির আয়োজনে শহরের গেইটপাড় এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রধক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সন্ধ্যায় সেখানে শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যানরা বক্তব্য রাখেন।

কাওছার আহমেদ,
জামালপুর।
২১.০৯.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST